North Bengal Flood: প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ, গ্রাম যেন নদী! উদ্ধারে নামল ভারতীয় সেনা
North Bengal Flood: লাগাতার বর্ষণে বিপর্যস্ত বাংলা। রাতভর প্রবল বৃষ্টি। বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদীর জল। জলমগ্ন হয়ে পড়েছে ডুয়ার্সের বেশ কিছু এলাকা। হরপা বানে ভয়ঙ্কর অবস্থা আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের হান্টাপাড়া এলাকা।
ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে সেখানে। হঠাত আবহাওয়ার পরিবর্তনে আটকে পড়েছেন বহু মানুষ। এই অবস্থায় উদ্ধারকাজে নামল ভারতীয় সেনাবাহিনী। আলিপুরদুয়ারের মেচপাড়াতে সেনাবাহিনী উদ্ধারকাজে হাত লাগিয়েছে। এখনও পর্যন্ত ওই এলাকাতে ৭২ জনকে উদ্ধার করেছে বাহিনীর জওয়ানরা।

যার মধ্যে ২৪ জন বাচ্চা আছে বলে জানা যাচ্ছে। বহু জায়গাতে জল ঢুকে পড়েছে। যার ফলে আটকে পড়েছেন বহু মানুষ। এই অবস্থায় ভারতীয় সেনাকে উদ্ধারকাজে নামানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনও উদ্ধারকাজে হাত লাগিয়েছে বলে জানা যাচ্ছে। আর এর মধ্যেই প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের।
বুধবার রাতভর মুষলধারে বৃষ্টি হয়। আর এরপরেই ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা আব্দুল পাড়া, মঙ্গলবাড়ী এলাকার মহাকাল পাড়া, উত্তর ধুপঝোড়া নিতেন পাড়া, দক্ষিণ ধুপঝোড়ার মনশ্বর পাড়া এলাকার বহু বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। ওই এলাকাগুলোতে জল নিকাশির কোন ব্যবস্থা না থাকার জন্যই এই অবস্থা বলে বাসিন্দারা অভিযোগ করেন।
অন্যদিকে কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানে হু হু করে প্রবেশ করছে পানা নদীর জল। একেবারে প্রবল স্রোতে জল প্রবেশ করছে। হঠাত করে পুরো গ্ৰামটিকে দেখলে নদীর থেকে কোনও অংশে কম নয়! ইতিমধ্যে যদিও বহু মানুষকে সেখান থেকে প্রশাসন উদ্ধার করেছে।

রাতভর বৃষ্টিতে কালচিনি ব্লকের বিবাড়ি এলাকায় গোবরজ্যোতি নদীর জলে ভেসে গেলো ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের প্রায় পঞ্চাশ মিটার অংশ। গোবরজদি সেতুতে ওঠার মুখে রাস্তা ভেসে যাওয়ার দরুন আপাতত ভারত ও ভুটানের মধ্যে সড়ক পথে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছে। স্বাভাবিক কারনেই ওই আন্তর্জাতিক সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অন্যদিকে তোর্সা নদীতে জলসীমা বিপদসীমার উপর দিয়ে বইছে। পাশাপাশি হড়পা বানে ইতিমধ্যে উত্তরবঙ্গে একজনের মৃত্যু হয়েছে। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের হান্টাপাড়া এলাকা। শুকনো বাঙড়ি নদী পেরিয়ে সকালে জঙ্গলে গরু চড়াতে গিয়েছিলেন রহিনাথ ওরাও।
Alipurduar, West Bengal | Indian Army evacuated 72 villagers after the overflowing of Kaljani River caused flooding in Mechpara village
— ANI (@ANI) July 13, 2023
(Pic source - Indian Army) pic.twitter.com/vGl1g3xZSS
সকাল আটটা নাগাদ ফেরার পথে নদীর মাঝ বরাবর থাকা অবস্থায় আচমকা হড়পা বান চলে আসে বাঙড়ি নদীতে। ভাসিয়ে নিয়ে চলে যায় রোহিনাথ ওরাওকে। খবর পেয়ে তার পরিবারের লোক খোঁজাখুঁজি করা শুরু করে। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দক্ষিণে পাওয়া যায় তার মৃতদেহ।












Click it and Unblock the Notifications