অনন্ত মহারাজকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন নিশীথ প্রামাণিক

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অনন্ত মহারাজকে সঙ্গে চেয়েছিলেন নিশীথ প্রামাণিক। সেই কথা রাখলেন অনন্ত মহারাজ। বৃহস্পতিবার মনোনয়ন পত্র পেশ করলেন নিশীথ। সেই সময় ছিলেন রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ।

মানুষের বিশাল বড় মিছিল। বেলুন, ছবি, দলীয় পতাকা নিয়ে এগিয়ে চলেছেন হাজার হাজার মানুষ। আর একদম সামনের সারিতে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক।

Nishith Pramanik

সামনেই লোকসভা নির্বাচন। মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হয়ে গিয়েছে। কোচবিহারে এবারও বিজেপির প্রার্থী নিশীথ অধিকারী। তিনি গতবারও ভোটে জিতেছিলেন। তারপর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি হন।

নিশীথ প্রামাণিক প্রচার শুরু করে দিয়েছেন এলাকায়৷ মানুষের সঙ্গে জন সংযোগ করছেন প্রতিদিন। বৃহস্পতিবার লক্ষ্মীবারে মনোনয়ন জমা দিলেন তিনি। রাজ্যের মধ্যে তিনিই প্রথম নমিনেশন জমা দিলেন এবার। এমনই তথ্য আপাতত পাওয়া যাচ্ছে।

কোচবিহার শহরে মদন মোহন মন্দির আছে। সেই মদন মোহন মন্দিরে বৃহস্পতিবার সকালে পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এবার প্রচার শুরু করার আগেও তিনি মদন মোহন মন্দিরে পুজো দিয়েছিলেন।

কোচবিহারের জেলাশাসক ভবনের উদ্দেশ্যে রওনা হন নিশীথ প্রামাণিক। ১০ হাজার মানুষের উপস্থিতি এ দিন ছিল। এমনই বিজেপি তরফ থেকে জানানো হয়েছে। গলায় গেরুয়া উত্তরীয়, সাদা পাজামা পাঞ্জাবি পরে মনোনয়নপত্র জমা দিতে যান নিশীথ প্রামাণিক।

বুধবার সন্ধ্যায় অনন্ত মহারাজের বাড়িতে গিয়েছিলেন নিশীথ প্রামাণিক। সঙ্গে ছিলেন কোচবিহারের বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়। উত্তরবঙ্গে বিজেপির আসন ধরে রাখতে হবে। শক্তি বাড়াতে হবে গেরুয়া শিবিরের। সেজন্য অনন্ত মহারাজকে সঙ্গে চাই। এই কথাই আলোচনা হয়।

ইতিমধ্যেই কোচবিহারে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। বিজেপি, তৃণমূলের মধ্যে ইতিমধ্যেই একচোট ঝামেলা হয়ে গিয়েছে। তৃণমূল এবার এই আসন ছিনিয়ে নিতে মরিয়া। আর নিশীথ প্রামাণিক চাইছেন, জমি আরও শক্ত করতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+