নজরে রাজবংশী ভোট! ফের নারায়নী রেজিমেন্ট তৈরির 'টোপ' অমিত শাহের

নজরে রাজবংশী ভোট! ফের নারায়নী রেজিমেন্ট তৈরির 'টোপ' অমিত শাহের

ভোটের মুখে ফের নারায়নী সেনা রেজিমেন্ট তৈরির কথা বললেন অমিত শাহ। গত লোকসভা নির্বাচনের আগে রাজবংশী ভোট পেতে এই দীর্ঘদিনের দাবি মেনে এই রেজিমেন্ট তৈরির কথা বলা হয়। কিন্তু লোকসভা নির্বাচনে বিপুল ভোটে ক্ষমতায় জিতে আসলেও এখনও পর্যন্ত রেজিমেন্ট তৈরির বিষয়ে কোনও সিদ্ধান্তে নেওয়া হয়নি। কিন্তু আজ বৃহস্পতিবার নারায়নী রেজিমেন্ট তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা অমিত শাহ করতে পারেন বলে আশায় বুক বেঁধেছিল রাজবংশী মানুষেরা। কিন্তু ভোটের আগে ফের একবার স্বপ্ন দেখালেন অমিত শাহ। তবে এবার চিঁড়ে ভিজবে কিনা সেটাই এখন দেখার।

আধা সামরিক বাহিনীতে নারায়ণী রেজিমেন্ট

আধা সামরিক বাহিনীতে নারায়ণী রেজিমেন্ট

রাজবংশী সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের দাবি নারায়নী রেজিমেন্ট। ২০১৯ সালে এই দাবিকে সামনে রেখেই ভোট বৈতরনী পার করে বিজেপি। উত্তরবঙ্গে ভালো ফল করে বিজেপি। একাধিক সাংসদ পায় বিজেপি। কিন্তু যে স্বপ্ন উত্তরবঙ্গের মানুষকে দেখিয়েছিলেন তা এখনও কার্যকর হয়নি। তবে এদিন ফের একবার সেই বিষয়টি তুলে ধরলেন অমিত শাহ। তিনি বলেন, ভারতীয় আধা সামরিক বাহিনীতে নারায়ণী ব্যাটেলিয়ন তৈরি করা হবে। পাশাপাশি নারায়ণী ব্যাটেলিয়নের আধাসেনাদের প্রশিক্ষণ কেন্দ্রের নাম বীর চিলা রায়ের নামানুসারে রাখা হবে বলে বৃহস্পতিবার কোচবিহারের রাসমেলা মাঠে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিতে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। তাঁর এই মন্তব্যের সঙ্গে সঙ্গে হাত তালি ফেটে পড়ে।

নারায়ণী সেনাই মুঘলদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিল, কোচবিহারের সভায় অমিত

নারায়ণী সেনাই মুঘলদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিল, কোচবিহারের সভায় অমিত

কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভায় বক্তব্য রাখেন অমিত শাহ। একাধিক বিষয়ে মমতা বন্দ্যপাধ্যায়কে আক্রমণ শানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নারায়ণী সেনা মুঘলদের বিরুদ্ধ রুখে দাঁড়িয়েছিল। কখনও তাঁদের কথা অস্বীকার করা যায় না।এই বাংলা থেকেই মানুষ রুখে দাঁড়িয়েছিল বলে মন্তব্য অমিত শাহের। আর সেই মর্জাদা কেন্দ্রীয় সরকার রাখবে বলে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এমনটাই আশ্বাস তাঁর।

ক্ষোভ স্পষ্ট! সভার আগেই পড়ে পোস্টার

ক্ষোভ স্পষ্ট! সভার আগেই পড়ে পোস্টার

অমিত শাহ আসার আগে কোচবিহারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে একগুচ্ছ প্রতিশ্রুতি দেয় বিজেপি। দীর্ঘদিনের নারায়নী রেজিমেন্ট সহ একাধিক দাবি পূরণ করার কথা দেয় বিজেপি। লোকসভা ভোটের কয়েক বছর কেটে গেলেও এখনও পর্যন্ত দাবিদাওয়া নিয়ে কোনও ব্যবস্থাই কেন্দ্র এখনও নেয়নি। আর তা কেন নেওয়া হয়নি সেই বিষয়ে ক্ষোভ তৈরি হয়েছে রাজবংশী মানুষের মধ্যে। কার্যত তা স্পষ্ট। আর এর মধ্যেই কোচবিহার শহর জুড়ে পড়ে পোস্টার। আর এই পোস্টার ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

কেন নারায়নি রেজিমেন্ট হল না? তোলা হয় প্রশ্ন

কেন নারায়নি রেজিমেন্ট হল না? তোলা হয় প্রশ্ন

অমিত শাহের পা রাখার আগেই সভাস্থলে এই ব্যানার, পোস্টার লাগানো হয়। শুধু তাই কোচবিহার শহরের বিভিন্ন জায়গাতেই লাগানো হয় পোস্টার। কেন এখনও নারায়নী রেজিমেন্ট তৈরি করা হল না তা নিয়ে প্রশ্ন করা হয়। কোচবিহার বিমানবন্দর কেন ফের চালু হল না তা নিয়ে প্রশ্ন তোলা হয়। এমন ২০১৯ সালে দেওয়া একগুচ্ছ প্রশ্ন কেন এখনও পর্যন্ত রাখা হল তা নিয়েও একগুচ্ছ প্রশ্ন তোলা হয় এই ব্যানারে।

নারায়ণী সেনা রেজিমেন্ট নিয়ে ধোঁয়াশা রয়েছেই

নারায়ণী সেনা রেজিমেন্ট নিয়ে ধোঁয়াশা রয়েছেই

নারায়নী সেনা রেজিমেন্ট নিয়ে ধোঁয়াশা এখনও রয়ে গিয়েছে। গত কয়েকদিন আগে নারায়ণী সেনা রেজিমেন্ট তৈরির অবস্থা নিয়ে আবেদন করেছিলেন অসমের এক অধ্যাপক। সম্প্রতি উত্তরে কেন্দ্রীয় সরকারের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, নারায়ণী সেনা রেজিমেন্ট নিয়ে কোনও তথ্য শুধু নয়, কবে তা গঠন হতে পারে তাও অনিশ্চিত পরিস্থিতিতে রয়েছে বলে জানা গিয়েছে। গত লোকসভা নির্বাচনে কোচবিহারে অন্যতম ইস্যু ছিল নারায়ণী সেনা রেজিমেন্ট গঠন। এবং সেখানে রাজবংশী জনজাতির কর্মসংস্থানের সুযোগ হবে বলেও দাবি করেছিল বিজেপি৷ কিন্তু এখনও পর্যন্ত এই রেজিমেন্ট গঠন হওয়া নিয়ে কোনও তথ্য দিতে পারেনি কেন্দ্রীয় সরকার। এমনকি রেজিমেন্ট তৈরির বিষয়ে কিছু জানানো হয়নি। ফলে রাজবংশীদের মধ্যে ক্ষোভ রয়েছে তা ভালোভাবেই জানে কেন্দ্র। আর তাই ভোটের আগে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই খবর।

প্রচারে নামছে তৃণমূল!

প্রচারে নামছে তৃণমূল!

নারায়নী রেজিমেন্ট নিয়ে ধোঁয়াশা রয়েছে। গত লোকসভা ভোটে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারেনি বিজেপি। ইতিমধ্যে তথ্য জানার অধিকার আইনে জানা গিয়েছে যে, নারায়ণী সেনা রেজিমেন্ট নিয়ে কোনও তথ্য শুধু নয়, কবে তা গঠন হতে পারে তাও অনিশ্চিত পরিস্থিতিতে রয়েছে। এই বিষয়ে কেন্দ্রের তরফে দেওয়া জবাবকে হাতিয়ার করতে চলেছে শাসকদল তৃণমূল। জানা গিয়েছে, আরটিআইএর জবাবকে হাতিয়ার করে বিধানসভা ভোটের আগে প্রচারে নামতে চলেছে তৃণমূল। রাজবংশী মানুষদের কাছে এই বিষয়ে প্রমান্য সহ তথ্য তৃণমূল তুলে ধরবে বলে সিদ্ধান্ত উত্তরের তৃণমূলের তরফে।

ইতিমধ্যে নারায়নী ব্যাটেলিয়ান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী

ইতিমধ্যে নারায়নী ব্যাটেলিয়ান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী

রেজিমেন্ট না ব্যাটেলিয়ান। ভোটের মুখে শুরু হয়েছে জোর তরজা। গত ডিসেম্বর মাসে কোচবিহারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, কোচবিহারে নারায়ণী ব্যাটেলিয়নের হেডকোয়াটার হবে মেখলিগঞ্জ মহকুমায়। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে কেন্দ্র রেজিমেন্ট তৈরির বিষয়ে কিছুই জানায়নি। ফলে এই অবস্থায় ফায়দা তুলতে ময়দানে শাসকদল। যদিও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের দাবি, 'তৃণমূল সরকারই নারায়ণী সেনা রেজিমেন্ট করা নিয়ে বাধা দিচ্ছে। তাদের জন্যই এই কাজ এগিয়ে নিয়ে যেতে দেরী হচ্ছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+