রাম নবমীর শোভাযাত্রায় মুসলিমদের জলের বোতল বিতরণ, সম্প্রীতির নজির দেখা গেল শিলিগুড়িতে

রাম নবমীর শোভাযাত্রায় মুসলিমদের জলের বোতল বিতরণ, সম্প্রীতির নজির দেখা গেল শিলিগুড়িতে

একেই বলে সাম্প্রদায়িক সম্প্রীতি। আর এরই নজির দেখা গেল পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। রবিবার শিলিগুড়িতে রাম নবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জলের বোতল দিয়ে ও আলিঙ্গন করে সম্প্রীতির নজির গড়লেন মুসলিম যুবকরা।

রাম নবমীর শোভাযাত্রায় মুসলিমদের জলের বোতল বিতরণ, সম্প্রীতির নজির দেখা গেল শিলিগুড়িতে


রবিবার মুসলিম যুবকরা শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষদের রাম নবমীর শুভেচ্ছা জানায়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মুসলিম যুবকদের জলের বোতল বিতরণ করাকে স্বাগত জানান এবং তাঁদের ধন্যবাদও দেন। জলের বোতল বিতরণ করার দায়িত্বে থাকা শাহনেওয়াজ হুসেন বলেন, 'আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ভালোবাসা বাড়ানোর জন্য জলের বোতলগুলি বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। শোভাযাত্রায় আমরা চার হাজারের বেশি জলের বোতল বিতরণ করেছি।’‌‌

তিনি আরও জানান যে সংবিধানও জনগণকে দেশবাসীর মধ্যে ঐক্য গড়ে তুলতে এবং একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছে। হুসেন বলেন, '‌ভারত এমন একটি দেশ যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে, যা আমাদের সংবিধান দ্বারাও অনুমোদিত। আমরা সকলে উৎসবে আনন্দ করি। আজ রাম নবমী এবং আমরা উদযাপনে অংশ নিতে পেরে আনন্দিত। আর এটা রমজান মাসও বটে।’‌

অন্য এক মুসলিম যুবক সাদ্দাম কুরেশি জানান ধর্ম আলাদা হওয়াটা কোনও ব্যাপার নয় এবং আমরা সম্প্রীতি সহকারে একসঙ্গে বাস করি। তিনি বলেন, '‌সকল ধর্মের মানুষের মধ্যে ঐক্য বৃদ্ধির মাধ্যমে ভারতের অগ্রগতি নিশ্চিত করা হবে।’ রাম নবমী শোভাযাতরায় অংশগ্রহণকারী পঙ্কজ কুমার ঝা মুসলিম যুবকদের এই মানবিকতা দেখে প্রশংসা না করে থাকতে পারেননি। ‌ঝা বলেন, '‌এটি একটি সুন্দর আচরণ যে তাঁরা এই অনুষ্ঠানে আমাদের শুভেচ্ছা জানাতে এগিয়ে এসেছিলেন এবং আমাদের জলের বোতলও দিয়েছেন। আমরা তাঁদের এই ব্যবহারের জন্য ধন্যবাদ জানাই।’‌

বাংলায় যখন সম্প্রীতির নজির দেখা গিয়েছে, তেমনি দেশের একাধিক রাজ্যে এই রামনবমীকে ঘিরে সাম্প্রদায়িক সংঘর্ষের সৃষ্টি হয়েছে। রাম নবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গুজরাত। মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে রাম নবমীর মিছিল যাওয়ার সময় পাথর ছোড়া হয় মিছিল লক্ষ্য করে। এরপরই এই ছোট ঘটনা বড় আকার ধারণ করে। মধ্যপ্রদেশের খারগোনে রাম নবমীর মিছিলে সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে পড়ে। গোটা এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ মোতায়েন করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+