মমতা-শুভেন্দুর সভা শিলিগুড়িতে, বাড়ছে রাজনৈতিক উত্তাপের পারদ

শীতের কামড় বাড়ছে শিলিগুড়িতে৷ তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে আজ মঙ্গলবার। আর এদিনই পালটা সভা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

শাসক - বিরোধী সভা পালটা সভা ঘিরে এখন রীতিমতো চড়ছে শিলিগুড়ির রাজনৈতিক উত্তেজনার পারদ। খেলার মাঠে রাজনৈতিক সভা কেন? সেই প্রশ্ন তুলেছেন শিলিগুড়ির বিজেপ বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার বিকেলের পর তিনি রাস্তাতেও নেমেছিলেন প্রতিবাদের জন্য।

মমতা-শুভেন্দুর সভা শিলিগুড়িতে

বিজেপি বিধায়ক সহ অন্যদের কয়েক ঘণ্টার জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। রাতে বিধায়কদের থানা থেকে ছাড়া হয়। রাতেও বিজেপি বিধায়ক এক রাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভার তীব্র বিরোধিতা করছেন শঙ্কর ঘোষ।

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। এক সপ্তাহ ধরে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফরের একদম শেষ লগ্নে শিলিগুড়িতে চলে এসেছেন তিনি। এদিন অর্থাৎ মঙ্গলবার তিনি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করে পরিষেবা প্রদান করবেন।

বড়দিন ও নতুন বছরের মুখে একগুচ্ছ উপহার নিয়ে শিলিগুড়িতে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে স্বাগত জানাতে সেজে উঠেছে শিলিগুড়ি শহরও। মুখ্যমন্ত্রীর কাটআউট, ফ্লেক্সে শহর সাজিয়ে তোলা হয়েছে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে তৃণমূল কংগ্রেসও। ইতিমধ্যেই সভাস্থলে কাজ সম্পূর্ণ।

প্রচুর সংখ্যায় মহিলা, ছাত্রছাত্রীরা উপস্থিত থাকবেন এই সভায়। এবারে উত্তরবঙ্গ গিয়ে মহিলাদের সঙ্গে বেশি করে জনসংযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটব্যাঙ্কে আগামী দিনে কতটা প্রভাব পড়ে। সেটি দেখার বিষয় আছে৷

আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সভা করবেন শিলিগুড়িতে। মুখ্যমন্ত্রীর পালটা সভা হিসেবেই এটিকে ধরা হচ্ছে। আর এই সভা ঘিরে চনমনে বিজেপি শিবিরও। দুই সভা থেকে কোন কোন বার্তা সামনে আসে। কতটা আক্রমণাত্মক হয়ে ওঠেন যুযুধান দুই পক্ষ। সেই বিষয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। পুলিশ - প্রশাসনও এদিন কড়া নজরদারি চালাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+