উত্তরের রাজনীতিতে নয়া সমীকরণ! অনন্ত মহারাজকে ভাইফোঁটার উপহার পাঠালেন 'বোন' মমতা
উত্তরের রাজনীতিতে নয়া সমীকরণ! অনন্ত মহারাজকে ভাইফোঁটার উপহার পাঠালেন 'বোন' মমতা
নতুন সমীকরণ কোচবিহারের রাজনীতিতে! জিসিপিএ সুপ্রিমো অনন্ত মহারাজকে ভাইফোঁটার উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপহার নিয়ে অনন্ত মহারাজের বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এবং আলিপুরদুয়ার জেলার সহ-সভাপতি প্রেমানন্দ দাশ। আর এরপরেই উত্তরবঙ্গের রাজনীতি নয়া মোড়! রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনেই লোকসভা নির্বাচন। আর এর আগে উত্তরের রাজনীতিতে তৃণমূলের জায়গা পাকা করতে চাইছেন মমতা-অভিষেক। আর সেই লক্ষ্যে বারবার সেখানে যাচ্ছেন তাঁরা। এই অবস্থায় অনন্ত মহারাজকে মমতার উপহার যথেষ্ট রাজনৈতিক গুরুত্ব আছে বলেই মনেই করছেন বিশ্লেষকরা।

শাহর মঞ্চে এক সঙ্গে দেখা যায় অনন্ত মহারাজকে
বলে রাখা প্রয়োজন, গত বিধানসভা নির্বাচনের সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মঞ্চে এক সঙ্গে দেখা যায় অনন্ত মহারাজকে। এমনকি অসমে অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় প্রথমবারের মতো সফলতা অর্জন করে বিজেপি। যার নেপথ্যে বিরাট অংশের দাবিদার অনন্ত মহারাজ বলে এই মত রাজনৈতিক মহলের। কেন্দ্রের থেকে অনন্ত মহারাজের জন্য বরাদ্দ করা হয় সিআইএসএফ। এমতাবস্থায় গত জিসিপি এর বার্ষিক অনুষ্ঠান মঞ্চেও দেখতে পাওয়া যায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিজেপি নেতৃত্বকে।

খেলা ঘোরাতে আসরে নামে তৃণমূল
আর এরপরেই নড়েচড়ে বসে তৃণমূল কংগ্রেস! খেলা ঘোরাতে আসরে নামেন তৃণমূল নেতৃত্ব। অনন্ত মহারাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। আর এরপরেই তাৎপর্যপূর্ণ ভাবে শিলিগুড়ির মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখতে পাওয়া যায় অনন্ত মহারাজকে। প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি এবার তৃণমূলের কাছাকাছি আসছেন আনন্ত মহারাজ। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি থেকে এক পাও পিছপা হচ্ছেন না তাঁরা। এমত অবস্থায় ভাইফোঁটার দিন অনন্ত মহারাজের বাড়িতে রবীন্দ্রনাথ ঘোষ উপস্থিতি নতুন রাজনৈতিক সমীকরণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি অনন্ত মহারাজের মুখ্যমন্ত্রীর জন্য উপহার দেন রবীন্দ্রনাথ ঘোষের হাতে।

বিরোধীরা কিছুটা হলেও নরম
যদিও এই প্রসঙ্গ নিয়ে বিরোধীরা কিছুটা হলেও নরম। কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় বলেন, আজকের দিনে ভাই বোনকে ফোটা দিতে পারে। এই নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রভাব পড়বে কিনা এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা তো চাই সবাই এক সঙ্গে থেকে রাজনীতি করতে! তবে আমরা যদি কোন মঞ্চে যাই সেখান থেকে তৃণমূল নেতৃত্ব নেমে যায়। তবে আগামী পঞ্চায়েত নির্বাচনে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই তৃণমূলের অনন্ত মহারাজের কাছাকাছি যাওয়া এমনটাই মত রাজনৈতিক মহলের।












Click it and Unblock the Notifications