Loksabha Vote 2024: জোড়াফুলে ভোট দিন, রতুয়ায় গ্রামে গ্রামে ঘুরে বলছেন তৃণমূল প্রার্থীর ঘনিষ্ঠ নেতা
তৃতীয় দফার ভোটের সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ কেন্দ্রে। সকাল থেকে সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নেতা শেখ ইয়াসিন গ্রামে গ্রামে গিয়ে জোড়া ফুলে ভোট দেওয়ার আর্জি জানাচ্ছেন বলে অভিযোগ।
পুলিশের সামনেই শেখ ইয়াসিন গ্রামে গ্রামে ঘুরে গ্রামবাসীদের বলছেন বুথে গিয়ে তাঁরা জেন জোড়াফুলে ভোট দেন। ভোটের মাঝে এই ভাবে প্রার্থী ঘনিষ্ঠ নেতা কীভাবে এই কাজ করতে পারেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিরোধীরা এই নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা অভিযোগ করেছেন জোড়াফুলে ভোট দিয়ে ভোটারদের প্রভাবিত করছে মালহের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা।

উত্তর মালদহ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ভোট ম্যানেজার শেখ ইয়াসিন। রতুয়া বিধানসভার হলদিবাড়ি গ্রামে ঘুরতে দেখা গিয়েছে তাঁদের। গ্রামের মহিলারা অভিযোগ করেছেন গতকাল থেকেই নাকি তিনি দলবল নিয়ে গ্রামে ঘুরছেন। এবং গ্রামের বাসিন্দাদের ভোট দিতে যেতে হবে না হবে জানিয়েছিলেন তিনি। শেখ ইয়াসিন এবং তাঁর দলবল নাকি বলেছেন তাঁদের বুথে গিয়ে ভোট দেওয়ার প্রয়োজন নেই। ভোট পড়ে যাবে সঠিক সময়ে।
এমনকী গ্রামবাসীদের অনেকরই হাত থেকে ভোটের স্লিপ কেড়ে নিয়ে বলা হয়েছে ভোট হয়ে গিয়েছে বাড়ি চলে যাও। এমনকী তাঁদের বুথে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী গ্রামে পৌঁছলে শেখ ইয়াসিন দাবি করেছেন তিনি সমাজকর্মী। আর তিনি যাঁদের জোড়া ফুলে ভোট দিতে বলছেন তাঁরা তৃণমূল কংগ্রেসেরই কর্মী।












Click it and Unblock the Notifications