Kanchanjangha Express: অস্বাভাবিক গতিতে নাকি ছুটছিল মালগাড়িটি! দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর দাবি ডিআরএমের

Kanchanjangha Express: দাঁড়িয়ে থাকা শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ি ধাক্কা মারল কীভাবে! তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ হিসাবে একাধিক তথ্য সামনে আসছে। আর এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি DRM সুরেন্দ্র কুমার। গোটা ঘটনার তদন্ত করছে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি।

আর এর মধ্যেই রেল আধিকারিকের নয়া দাবি ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও মালগাড়ির সহকারি চালক জীবিত। ঘটনা (Kanchanjangha Express) কীভাবে তিনিই সবথেকে ভালো বলতে পারবেন? বলছেন বিশেষজ্ঞমহল। ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও আতঙ্কে অন্যান্য ট্রেনের যাত্রীরাও।

Kanchanjangha Express

আজ বুধবার NJP ADRM অফিসে একটি সাংবাদিক বৈঠক করেন DRM সুরেন্দ্র কুমার। সেখানে তিনি বলেন, সিআরএস (Kanchanjangha Express) ইতিমধ্যে রেল কর্মীদের বক্তব্য রেকর্ড করছেন। তবে একজন জানিয়েছেন মালবাহী ট্রেনটি খুব বেশি গতিতে ছিল। এমনকি লোকো পাইলটকে গতি কমানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

শুধু তাই নয়, রাঙ্গাপানির গেটম্যান ফোন করে দ্রুতগতিতে যাওয়া মালগাড়ির কথা জানিয়েছিলেন বলেও তার বক্তব্য রেকর্ড করা হয়েছে বলে জানান সুরেন্দ্র কুমার। তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে কেন এত বেশি গতিতে মালগাড়িটি চলছিল তাও পরীক্ষা করা বলে জানান ওই রেল আধিকারিক।

রঙাপানীর কাছে ট্রেন দুর্ঘটনা (Kanchanjangha Express) নিয়ে রেল আধিকারিকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। বুধবার সকাল থেকে এই জিজ্ঞাসাবাদ শুরু হয়। একাধিক রেল আধিকারিক এবং কর্মীকে জেরা করেন আধিকারিকরা।

এই প্রসঙ্গে DRM সুরেন্দ্র কুমার জানান, সিআরএস অর্থাৎ চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি আরও লোককে জিজ্ঞাসাবাদ করবে। তবে এখনও পর্যন্ত কোনও স্থানান্তর বা সাসপেনশন করা হয়নি। সকলকে জিজ্ঞাসাবাদ করে একটি রিপোর্ট তৈরি করা হবে বলে জানান ডিআরএম। এরপরেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

অন্যদিকে ঘটনার (Kanchanjangha Express) পরেই মালগাড়ির চালক এবং সহ চালকে মৃত বলে জানায় ভারতীয় রেল। যদিও পরে জানা যায় সহ চালক হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত না করে কীভাবে মৃত বলে দেওয়া হল তা নিয়ে বিতর্ক রয়েছে। এর মধ্যেই মালগাড়ির সহকারী চালককে জেরা করতে এদিন শিলিগুড়ির একটি হাসপাতালে পৌঁছে যান রেল পুলিশ। ঘটনার সময় কি ঘটেছিল এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি স্পষ্ট করতে পারবেন বলে মত বিশ্লেষকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+