ডালুবাবুকে নিয়ে ভোট দিলেন ঈশা খান চৌধুরী, জয়ের বিষয়ে আশা করছেন তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান
মানুষের কাছে তিনি পৌঁছেছিলেন। মানুষ তাঁর কথা শুনেছেন। এই দাবি করলেন ঈশা খান চৌধুরী। কংগ্রেস এই আসন অতীতের মতো এবারও জিতবে। দাবি করলেন ঈশা।
মঙ্গলবার সকাল থেকে মালদহ দক্ষিণ কেন্দ্রে ভোট চলছে। ঈশা খান চৌধুরী ভোট দিতে আসেন। গত বার তিনি মালদহ উত্তর কেন্দ্রের প্রার্থী ছিলেন। মৌসম বেনজির নূরও তৃণমূলের প্রার্থী হয়েছিলেন।

ভাই - বোনের ভোট ভাগাভাগি হয় ওই কেন্দ্রে। বিজেপি প্রার্থী খগেন মুর্মূ ওই কেন্দ্রে জেতেন। এমনই দাবি রাজনৈতিক মহলের একাংশের। এবার ঈশাকে মালদহ দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস। এই আসন কংগ্রেসের গড় বলেই পরিচিত।
আবু হাসেম খান চৌধুরী দীর্ঘ সময় ধরে এই কেন্দ্রের সাংসদ। তিনি এবার ভোটে লড়েননি৷ ছেলে ঈশা খান চৌধুরী তাঁর জায়গায় প্রার্থী হয়েছেন। মঙ্গলবার সকালে বাবাকে নিয়ে ভোট কেন্দ্রে হাজির হন ঈশা।
আবু হাসেম খান চৌধুরীকে হাত ধরে ভোট দিতে নিয়ে যাওয়া হয়। নিজের ভোট তিনি নিজেই দেন। এবার জেতার ব্যাপারে আশাবাদী ঈশা। তিনি বলেন, ডালুবাবু তাঁকে নিজের আসন ছেড়ে দিয়েছেন। এবার আর ভোট ভাগাভাগি হবে না। মানুষ এক জায়গাতেই ভোট দেবেন।
এনআরসি, সিএএ ইস্যু মানুষের মধ্যে প্রভাব তৈরি করেছে। মানুষ এইসব চাইছে না। এই কেন্দ্রে মানুষ কংগ্রেসকেই ভোট দেবে। জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী ঈশা খান চৌধুরী। ডালুবাবুও ভোট দিয়ে বেরিয়েছেন হাসি মুখে। তিনি বিশ্বাস রাখছেন, এই কেন্দ্রে কংগ্রেস জিতবে৷
দক্ষিণ মালদহ লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান। তিনি সকালের কিছু পরে ভোট দিতে এলেন। নিজের গ্রামের তোফি গার্লস প্রাইমারি স্কুলে তাঁর ভোট। কালিয়াচক ২ নম্বর বুথে ওই স্কুল।
পশ্চিম তোফিতে ১৫৮ নং বুথে তিনি ভোট দেন। মানুষের সমর্থন তিনি পাচ্ছেন। এই দাবি করেছেন তৃণমূল প্রার্থী।












Click it and Unblock the Notifications