India-Bangladesh: বড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের! সোমবার থেকে বাংলাদেশে পাঠানো হবে না আলু
India-Bangladesh: উত্তাল বাংলাদেশ। লাহাতার সংখ্যালঘু হিন্দুদের উপর চলছে অত্যাচার। যা নিয়ে ক্ষোভের আগুন জ্বলছে ওপার বাংলাজুড়ে। আর এর মধ্যেই বড় পদক্ষেপ। বাংলাদেশে আলু রফতানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো। রবিবার সর্বশেষ ১৭টি ট্রাকে করে আলু বাংলাদেশে রফতানি করা হয়। এই ট্রাকগুলির আগেই স্লট বুকিং ছিল।
তবে নতুন করে আলুর কোন স্লট বুকিং না হওয়ার জন্য অনির্দিষ্টকালের জন্য আলু রপ্তানি বাংলাদেশে বন্ধ থাকবে বলে জানান এক্সপোর্ট এন্ড ইমপোর্ট অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। অর্থাৎ আজ সোমবার থেকে কোনও আলু প্রতিবেশি বাংলাদেশে যাবে না বলেই জানা যাচ্ছে। যা বড় ধাক্কা ওপার বাংলার মানুষের জন্য (India-Bangladesh) ।

তবে পেঁয়াজ সহ অন্যান্য সামগ্রী স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে। তাই বাংলাদেশের উত্তাল পরিস্থিতির প্রেক্ষাপটে রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে বাংলাদেশে আলুর দাম ব্যাপক পরিমাণে বাড়বে বলে ব্যবসায়িক মহলের ধারণা। হাসিনা সরকারের পতনের পর থকেই সে দেশে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসর দাম আঁকাশছোঁয়া।
মূল্যবৃদ্ধি গেঁড়োয় হাত পুড়ছে সাধারণ মানুষের। এর মধ্যে বাংলাদেশে আলু না পাঠানোর সিদ্ধান্তে চাপ যে বাড়বে তা কার্যত স্পষ্ট। শুধু তাই নয়, হু হু করে সে দেশে আলুর দাম ক্রমশ বাড়বে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ থেকে অনেক নাগরিক মেডিকেল ভিসায় ভারতে চিকিৎসা করতে এসেছেন। তারা দুশ্চিন্তায় রয়েছেন আগামী দিনে কিভাবে ভারতের চিকিৎসা পরিষেবা গ্রহণ করবেন এই ভেবে। কারণ নতুন করে ভিসা প্রদান করা হচ্ছে না বাংলাদেশীদের। এর ফলে বাংলাদেশের নাগরিকরা ব্যাপক সমস্যার সম্মুখীন হবেন বলে আশঙ্কা বাংলাদেশের নাগরিকদের।
এদিকে আজকের পর থেকে আর কোন আলু বাংলাদেশে রপ্তানি করতে পারবেন না বলে এক্সপোর্ট সূত্রে খবর। এর ফলে ভারতীয় বাজারে আলুর দাম ব্যাপক পরিমাণে কমার সম্ভাবনা। অন্যদিকে এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন ভারতীয় আলু চাষিরা বলেও আশঙ্কা। তবে বাংলাদেশের উত্তাল পরিস্থিতি নিয়ে বেশ চিন্তিত বাংলাদেশের নাগরিকরা । এ বিষয়ে কয়েকজন বাংলাদেশী নাগরিক ভারতে চিকিৎসা করাতে এসে দুর্বিষহ অভ্যন্তরীণ সমস্যার কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন (India-Bangladesh) ।
এদিন পরে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আলুর দাম বাড়লে আমরা সুফল বাংলায় সাপ্লাই করি। আমরা দ্বিতীয় স্থানে আছি। কিন্তু কিছু লোক বাইরে এক্সপোর্ট করে ব্যবসার জন্য। আমরা ৭৫% পেঁয়াজ উৎপাদন করি। কিন্তু লোকে বাইরে পাঠাচ্ছে। আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, আগে বাংলা পাবে, তারপর বাকিরা।












Click it and Unblock the Notifications