'কোনও মাই কা লাল নেই এবার ভোট প্রভাবিত করবে', উত্তরবঙ্গ থেকে হুঁশিয়ারি শাহের

'কোনও মাই কা লাল নেই এবার ভোট প্রভাবিত করবে', উত্তরবঙ্গ থেকে হুঁশিয়ারি শাহের

সামনেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে উত্তরবঙ্গে দাঁড়িয়ে অমিত শাহের হুঁশিয়ারি, কোনও মাই কা লাল নেই যে এবার ভোট প্রভাবিত করতে পারে। শুধু তাই নয়, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাকে সোনার বাংলা বানিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি বিজেপির সর্বভারতীয় সভাপতির। তবে ভোট, প্রভাবিত বলতে অমিত শাহ কি বলতে চাইলেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিকমহলের মতে, গত লোকসভা নির্বাচন কিংবা একাধিক নির্বাচনে বাংলায় খুন, সন্ত্রাস দেখেছে মানুষ। এমনকি ভোট লুঠের ঘটনাও দেখেছে। এবার তা যে তা করা সম্ভব হবে না সেটাই উত্তরবঙ্গের সভা থেকে স্পষ্ট করলেন অমিত শাহ। এমনটাই মনে করা হচ্ছে।

পাঁচবছরে আমরা সোনার বাংলা বানিয়ে দেব', অমিত শাহ

পাঁচবছরে আমরা সোনার বাংলা বানিয়ে দেব', অমিত শাহ

উত্তরবঙ্গ সফরে দাঁড়িয়ে সোনার বাংলা তৈরির স্বপ্ন দেখালেন অমিত শাহ। তিনি বলেন, উত্তরবঙ্গকে ঢেলে সাজানো হবে। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশ সীমান্ত কাঁটাতারে মুড়ে দেওয়া হবে। কোনও বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলায় ঢুকতে পারবে না বলেও দাবি তাঁর। অমিত শাহের মতে, আগামী পাঁচ বছরে অনুপ্রবেশকারীমুক্ত হবে বাংলা। তবে তা করতে গেলে বাংলায় ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজন রয়েছে বলে দাবি শাহের। তিনি বলেন, বাংলায় ডবল ইঞ্জিন সরকার দরকার। কেন্দ্র এবং রাজ্যের একটা দলের সরকার থাকলে বাংলাকে ঢেলে সাজানো হবে বলে মন্তব্য শাহের।

'উত্তরবঙ্গকে সারা দেশের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র বানাতে চাই', অমিত

'উত্তরবঙ্গকে সারা দেশের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র বানাতে চাই', অমিত

এবারের বিধানসভা ভোট বিজেপির কাছে প্রেস্টিজিয়াস ফাইট। যেভাবেই হোক বাংলা দখলই এখনই বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে। কিন্তু উত্তরে মাটী শক্ত করত গেলে রাজবংশী ভোট বড় ফ্যাক্টার। আর তাই ভোটের মুখে উত্তরবঙ্গের জন্যে একগুচ্ছ প্রস্তাব দিলেন অমিত শাহ। একই সঙ্গে রাজবংশী ভোটের দিকে তাকিয়েও এই সম্প্রদায়ের মানুষের জন্যে একগুচ্ছ প্রতিশ্রতি দিয়ে গেলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এই বাজেটে চা-বাগানের শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গকে সারা দেশের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র বানাতে চাই। আর তা শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছে অমিত শাহ।

 'বাংলার নির্বাচন এবার ঐতিহাসিক হবে', কোচবিহারের সভায় অমিত

'বাংলার নির্বাচন এবার ঐতিহাসিক হবে', কোচবিহারের সভায় অমিত

এদিনের রাশমেলার মাঠে ভিড় দেখে কার্যত আপ্লুত অমিত শাহ। সমাবেশ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,'বাংলার নির্বাচন এবার ঐতিহাসিক নির্বাচন হবে। বাংলার মানুষ ঠিক করে ফেলেছে এবার পরিবর্তন হবে। এবার সেই পরিবর্তনই আদৌতে পরিবর্তনের পরিবর্তন হবে বলে মন্তব্য অমিত শাহের।

'এই পরিবর্তন যাত্রা বাংলার পরিবর্তনের জন্য', কোচবিহারের সভায় অমিত

'এই পরিবর্তন যাত্রা বাংলার পরিবর্তনের জন্য', কোচবিহারের সভায় অমিত

বিধানসভা ভোটের আগে পরিবর্তন যাত্রার সূচনা করেছেন জে পি নাড্ডা। ইতিমধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতির হাত ধরে নবদ্বীপ, তারাপীঠ এবং লালগড়ে রথের উদ্বোধন হয়েছে। উত্তরে আজ অমিত শাহের হাত ধরে পরিবর্তন যাত্রার সূচনা হল। তবে বিজেপির এই উদ্যোগ শুধমাত্র রথযাত্রা নয়, বাংলায় পরিবর্তনের জন্যেই এই রথ ছুটবে বলে দাবি করেছেন অমিত শাহ। শুধু তাই নয়, এই পরিবর্তন যাত্রা অনুপ্রবেশকারীদের রুখে দেওয়ার জন্য। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে একটা পাখিও অনুপ্রবেশ করতে পারবে না বলে আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

 'পিসি-ভাইপোর দুর্নীতি শেষ করার পরিবর্তন যাত্রা', কটাক্ষ শাহের

'পিসি-ভাইপোর দুর্নীতি শেষ করার পরিবর্তন যাত্রা', কটাক্ষ শাহের

এদিন ফের একবার উত্তরবঙ্গ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পিসি-ভাইপোর দুর্নীতি শেষ করার পরিবর্তন যাত্রা। এই পরিবর্তন যাত্রা কৃষকদের দুর্দশা দূর করার জন্য। এই পরিবর্তন যাত্রা সোনার বাংলা তৈরি করার জন্য। অমিত শাহ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিফল মুখ্যমন্ত্রী বলেও তোপ দাগেন তিনি। শাহ বলেন, মমতার বিনাশ মডেলকে ছুঁড়ে ফেলে দিয়ে মোদীর বিকাশকেই আপন করে নেবেন বাংলার জনতা। আত্মবিশ্বাসী অমিত শাহ। তবে ভয় না পেলে এবার ভাইপো অভিষেককে মুখ্যমন্ত্রী হিসাবেই প্রার্থী করতেন বলে চাঞ্চল্যকর দাবি করলেন অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+