গাঁজার প্যাকেটে তাজা গ্রেনেড! আদালতে হতে পারত বিস্ফোরণ, তড়িঘড়ি নিষ্ক্রিয় করল সেনা
সরকারি অস্ত্রাগারে তৈরি হ্যান্ড গ্রেনেড কীভাবে বাজেয়াপ্ত করা গাঁজার প্যাকেট এল তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। তবে কি গাঁজার প্যাকেটের আড়ালে হ্যান্ড গ্রেনেড পাচারের চক্র কাজ করছে।
গাঁজার প্যাকেটে করে তাজা গ্রেনেড রাখা ছিল আদালতে। তার ফলে আদালত চত্বরে হতে পারত বড়সড় বিস্ফোরণ। কোচবিহার আদালত বড়সড় বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেলন। ও তাজা গ্রেনেড তড়িঘড়ি নিষ্ক্রিয় করল সেনা। আদালত চত্বরে কী করে তাজা গ্রেনেড এল, তা নিয়েই প্রশ্ন উঠে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে আদালতের মালখানায় ২৫ থেকে ৩০ বছর ধরে পড়ে থাকা গাঁজার বিভিন্ন প্যাকেটে অস্বাভাবিক কিছু রয়েছে বলে লক্ষ্যে পড়ে। তারপর দেখা যায় সেখানে রয়েছে একটি গ্রেনেড। গাঁজার প্যাকেটের ভিতরে তাজা গ্রেনেজ কী করে তা নিয়ে হুলুস্থুল পড়ে যায়।
গাঁজার প্যাকেটে গ্রেনেড রয়েছে বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। এদিন বিন্নিগুড়ি থেকে সেনার ১০-১৫ জনের একটি দল এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে। সেনাবাহিনী ঘটনাস্থলে এসে উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিষ্ক্রিয় করে গ্রেনেডটি। এতটাই নিখুঁতভাবে গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়েছে য়ে আদালতের কোনো ঘরের কোনো ক্ষতি হয়নি।
গ্রেনেডটি নিষ্ক্রিয় করার আগে গোটা চত্বর ঘিরে ফেলেছিল পুলিশ। তারপর আদালত চত্বরে গ্রেনেড নিষ্ক্রিয়করণ করে সেনা। সাগরদিঘির ওই আদালত চত্বরের পাশে মালখানায় কী করে গ্রেনেডটি এল, তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। ভিতরেই পুরনো গাঁজার প্যাকেটের মধ্যে বোমা পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ প্রশাসন তা জানার পর সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছিল। তিনদিন আগেই তা লক্ষ্য় করা গিয়েছিল। যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে, তার জন্য বিষয়টি গোপন রাখা হয়েছিল বিষয়টি। চূড়ান্ত সতর্কতা বজায় রাখা হয়েছিল আদালত চত্বরে।
কোচবিহার আদালত চত্বরে ওই মালখানা। সেই মালখানায় বাজেয়াপ্ত রা গাঁজার প্যাকেট ছিল প্রচুর। সেখানে কী করে এল গ্রেনেড, তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। কোথা তেকে এই গাঁজার প্যাকেটগুলি উদ্ধার করা হয়েছিল এবং তা কতদিন আগে তা জানার চেষ্টা চালানো হচ্ছে।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে গাঁজার প্যাকেট বাজেয়াপ্ত করে কোচবিহার জেলা আদালতের মালখানায় রাখা হয়। ৮ ফেব্রুয়ারি মালখানা পরিষ্কারের সময়েই গাঁজার প্যাকেটে তা লক্ষ্য করে পুলিশ। ওই গ্রেনেডটি প্রতিরক্ষা মন্ত্রকের গান অ্যান্ড সেল ফ্যাক্টরিতে তৈরি হয়। ওটি একটি হ্যান্ড গ্রেনেড।
সরকারি অস্ত্রাগারে তৈরি হ্যান্ড গ্রেনেড কীভাবে বাজেয়াপ্ত করা গাঁজার প্যাকেট এল তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। তবে কি গাঁজার প্যাকেটের আড়ালে হ্যান্ড গ্রেনেড পাচারের চক্র কাজ করছে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই সূত্র ধরে রহস্যভেদের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications