তিস্তা বাজারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাত! প্রাকৃতিক বিপর্যয়ে দায়ী মানুষই...বললেন রাজ্যপাল

দিল্লি-দার্জিলিং সফর সেরে অবশেষে রাজ্যপাল সিভি আনন্দ বোস ফিরছেন কলকাতায়। ফেরার আগেই রাজ্যপাল রাজভবনের নর্থ গেটের কাছে ধরনা নিয়ে মুখ্যসচিবকে চিঠি দেন। এদিকে সিকিমের বিপর্যয়ে সিকিমের পাশাপাশি বিপর্যস্ত কালিম্পং জেলাও। দিল্লি সফরের মাঝেই বিপর্যয়ের কথা শুনে পাহাড়ে ছুটে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরে ফের তিনি দিল্লি ফিরে যান।

এদিকে ১০০ দিনের বকেয়া ও আবাস যোজনার বকেয়ার দাবিতে কলকাতায় রাজভবনের সামনে ধরনা মঞ্চ করে বিক্ষোভ শুরু করেছে তৃণমূল। মূলত রাজ্যপালের সঙ্গে দেখা করে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ জানানোর পাশাপাশি ১০০ দিনের কাজে বঞ্চিতদের কাছ থেকে সংগ্রহ করা ৫০ লক্ষ আবেদনপত্র রাজ্যপালের কাছে জমা দিতে চায় তৃণমূল। কিন্তু ঠিক সেই সময়ই রাজ্যপালের দিল্লি ও দার্জিলিং সফর।

CV Ananda Bose in Darjeeling

তৃণমূলের কটাক্ষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে পালিয়ে বেড়াচ্ছেন রাজ্যপাল। তারই মাঝে শনিবার দার্জিলিং রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল। রাজ্যপালের সঙ্গে দেখা করে ইতিবাচক সাড়া পাওয়ার দাবি করেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা।

এদিকে রবিবার তিস্তার গ্রাসে তিস্তা বাজার এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল। পরিবারগুলির সঙ্গে দেখা করে ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলেন সিভি আনন্দ বোস। স্থানীয়রা রাজ্যপালকে কাছে পেয়ে তাদের সমস্যার কথা জানান। পাশাপাশি এই সমস্যার থেকে রেহাই পেতে কী কী করণীয় তাও রাজ্যপালের সামনে তুলে ধরেন। রাজ্যপালও সকলের কথা মন দিয়ে শুনে আশ্বস্ত করেন।

এরপর এদিন ফের তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য মানুষকেই দায়ী করেন। তিনি বলেন, এটা খুব দুঃখজনক ঘটনা। প্রাকৃতিক বিপর্যয়ে প্রচুর ক্ষতি হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য মানুষই দায়ী। এখন সময় এসেছে এসব নিয়ে চিন্তাভাবনা করার। সকলকে এগিয়ে এসে সমস্যার সমাধান করতে হবে।

এদিন তিস্তা বাজার পরিদর্শন করে রাজ্যপাল সোজা চলে যান শিলিগুড়ি সার্কিট হাউসে। সেখান থেকে বাগডোগরা হয়ে সন্ধের বিমানে কলকাতা। এদিকে রাজ্যপালের কলকাতা ফেরার খবরে জল্পনা শুরু হয়েছে, তবে কী রাতেই তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল? নাকি ধরনা নিয়ে কড়া পদক্ষেপ করবেন তিনি?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+