অ্যাম্বুল্যান্স না পেয়ে শিশুর দেহ ব্যাগে নিয়ে ফিরলেন বাবা! অমানবিক ঘটনায় কাঠগড়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল
ফের অ্যাম্বুল্যান্স বিভ্রাট। কয়েকমাস আগে জলপাইগুড়ি মেডিক্যাল থেকে স্ত্রীর দেহ নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুল্যান্স ভাড়া নিতে পারেননি বলে, ছেলের সঙ্গে দেহ নিয়ে পায়ে হেঁটেই রওনা হয়েছিলেন ক্রান্তির বাসিন্দা জয়কৃষ্ণ দেওয়ান। এবার সেই অ্যাম্বুল্যান্স না পেয়ে পাঁচমাসের মৃত শিশুকে ব্যাগে করে নিয়ে শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জের বাড়িতে ফেরেন অসীম দেববর্মা।
কালিয়াগঞ্জের মোস্তাফানগর পঞ্চায়েতের ডাঙিপাড়ার বাসিন্দা অসীম দেববর্মার অভিযোগ, দেহ উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে কালিগঞ্জের বাড়িতে দেহ নিয়ে যেতে ৮ হাজার টাকা চেয়েছিল হাসপাতালে থাকা অ্যাম্বুন্যান্স চালকরা। তা তিনি দিতে পারবেন না বলে মৃত সন্তানের দেহ আগলে সারারাত হাসপাতালে থাকার পরে সকালে একটি ব্যাগ কিনে তাতেই দেহ নিয়ে ফেরেন।

অসীম দেববর্মার পরিবার পরিযায়ী শ্রমিক। তাঁরা শুরুতেই হাসপাতালে ১৬ হাজার টাকা খবর করেছেন। ফলে আরও হাজার টাকা খরচ করা তাঁদের পক্ষে সম্ভবপর ছিল না। অসীম দেববর্মা রাতেই হাসপাতাল সুপারের অফিসে যোগাযোগ করেছিলেন। বাড়ি ফিরতে গাড়ি চেয়েছিলেন। তা না পাওয়ায় প্রথমে টোটোয় শিলিগুড়ি বাসস্ট্যান্ডে, পরে সেখান থেকে বাসে বাড়ি ফেরেন তিনি।

যদিও হাসপাতালের তরফে দাবি করা হয়েছে তারা বিষয়টি জানতেন না। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, অনভিপ্রেত ঘটনা। তাঁর দাবি, হাসপাতাল প্রশাসনের কাছে মৃতের পরিবার যায়নি।

তিনি বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে অ্যাম্বুল্যান্স দিয়ে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত আছে। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। অতীতে যাঁরা অ্যাম্বুল্যান্সের ভাড়া দিতে পারবেন না, তাঁদের জন্য ব্যবস্থা আছে। এছাড়াও কোনও একটি জায়গায় জন্য রেটচার্ট রয়েছে। তাঁর থেকে যদি কেউ বেশি টাকা চেয়ে থাকেন, তাহলে তদন্ত করা হবে।












Click it and Unblock the Notifications