Dhupguri By-Election: আগের দুই ভোটে ঠকেছেন ধূপগুড়ির মানুষ! দলীয় প্রার্থীর প্রচারে বললেন সুজন চক্রবর্তী
ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে বাম কংগ্রেস জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের সমর্থনে ভোট প্রচারে শনিবার ধূপগুড়িতে এলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এদিন দুপুরে বাম কংগ্রেস জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়কে সঙ্গে নিয়ে ধূপগুড়ি শহরে এবং বাজারে পায়ে হেঁটে মিছিল করে ভোট প্রচার করেন সুজন চক্রবর্তী।
এদিন ভোট প্রচারে সুজন চক্রবর্তী ছাড়াও প্রার্থীর সঙ্গে পায়ে পা মেলান সিপিআইএম জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য, সিপিএম নেতা জীবেশ সরকার সহ জাতীয় কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা।

প্রচার শেষে এদিন সুজন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তারা প্রার্থীকে সঙ্গে নিয়ে শহরে পরিক্রমায় বেরিয়েছি। খুব ভালো মানুষের সাড়া পাচ্ছি। মানুষ বুঝতে পারছেন, তাঁদের কি ক্ষতি হয়ে যাচ্ছে।
২০১৬ সালে তৃণমূল এবং ২০২১ সালে বিজেপিকে জিতিয়ে মানুষ ঠকে গিয়েছে। মুখ্যমন্ত্রী গত বিধানসভা ভোটের আগে ধূপগুড়িকে মহাকুমা করার কথা বলে গিয়েছিলেন কিন্তু নির্বাচনের পর আড়াই বছর কেটে গেলেও মহাকুমা গঠন হয়নি।

এরকম একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন সুজন চক্রবর্তী। এই কারণেই এই উপ নির্বাচনে সিপিআইএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়কে জয়ী করার আহ্বান জানালেন তিনি।












Click it and Unblock the Notifications