শঙ্করের 'শ্রেণি' নিয়ে কথা, বললেন অশোক! কাশ-ফুলের বালিশের মতোই তৃণমূলের ভাবনা, কটাক্ষ শিলিগুড়ির বিধায়কের

শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক-প্রাক্তন মেয়র-রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপির সাংসদ রাজু বিস্তা এবং বিধায়ক শঙ্কর ঘোষের যাওয়া নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলের মুখপত্রে সোমবার দুপুরে

শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক-প্রাক্তন মেয়র-রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপির সাংসদ রাজু বিস্তা এবং বিধায়ক শঙ্কর ঘোষের যাওয়া নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলের মুখপত্রে সোমবার দুপুরের সাক্ষাৎকারকে গোপন বৈঠক বলে অভিযোগ করা হয়েছে। যার জবাব দিয়েছেন অশোক ভট্টাচার্য এবং শঙ্কর ঘোষ।

সোমবার দুপুরে বৈঠক

সোমবার দুপুরে বৈঠক

সোমবার দুপুরে অশোক ভট্টাচার্যের শিলিগুলির বাড়িতে যান দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তা, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ-সহ শিলিগুড়ি বেশ কয়েকজন বিজেপি নেতা। তাঁরা বেশ কিছুক্ষণ কথা বলেন। অশোক ভট্টাচার্য এবং রাজু বিস্তা দুজনেই জানান, ৩০ অক্টোবর রত্মা ভট্টাচার্যের প্রথম প্রয়াণ বার্ষিকীতে আমন্ত্রণ নিয়ে কথা হয়েছে। অশোক ভট্টাচার্য অন্যদের মতো রাজু বিস্তাকেও আমন্ত্রণ পাঠিয়েছিলেন। কিন্তু রাজু বিস্তা সেই দিন আসতে পারবেন না। তা জানানোর সঙ্গে অশোক ভট্টাচার্যকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।

তৃণমূলের মুখপত্রে নিশানা

তৃণমূলের মুখপত্রে নিশানা

এদিন বিষয়টি নিয়ে তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় নিশানা করে বলা হয় সরকার ফেলতে ষড়যন্ত্র করা হচ্ছে। তা নিয়ে বিজেপি ও সিপিএম-এর বৈঠক। তৃণমূলের মুখপত্রে বলা হয়েছে রাজু বিস্তা ডিসেম্বরে তৃণমূলের সরকার ফেলার হুঁশিয়ারি দেওয়ার পরে তা নিয়ে বিস্তারিত জানতে চেয়েছিলেন অশোক ভট্টাচার্য। তা নিয়েই সোমবার দুপুরের বৈঠক। তৃণমূলের মুখপত্রে প্রশ্ন তুলে বলা হয়েছে, সৌজন্যের সাক্ষাত হলে বিজেপির সাংসদ কেন অন্য কোনও তৃণমূল নেতা কিংবা শিলিগুড়ির মেয়রের সঙ্গে তা করলেন না?
তৃণমূলের মুখপত্রে দাবি করা হয়েছে, অশোক ভট্টাচার্য বিমল গুরুং এবং অনন্ত মহারাজ প্রসঙ্গে জানতে চাইলে রাজু বিস্তা বিষয়টি সম্পর্কে তাঁকে পরে জানাতে পারবেন বলে জানিয়েছেন।

অশোক ভট্টাচার্যের অবস্থান

অশোক ভট্টাচার্যের অবস্থান

কোনও বড় রাজনৈতিক বিষয় নয়, হাল্কা চালে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। তিনি বলেছেন, রাজু বিস্তাকে তিনি দেশে তথা রাজ্য এবং শিলিগুড়ির অর্থনীতি নিয়ে বলেছেন। এছাড়া শঙ্কর ঘোষের সঙ্গে আলোচনায় সময় তিনি তাঁকে বলেছেন ক্লাস হারিয়েছে সে। আগে এসব নিয়ে পড়াশোনা করলেও এখন তা করে না। এরকমই হাল্কা নানা কথা হয়েছে বলে জানিয়েছেন অশোক ভট্টাচার্য।

শঙ্কর ঘোষের নিশানায় তৃণমূল

শঙ্কর ঘোষের নিশানায় তৃণমূল

এদিন তৃণমূলের সরকার ফেলতে ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, তৃণমূলের ভাবনাটা রাশ-ফুল দিয়ে বালিশ তৈরির মতোই। তৃণমূলের অভিযোগকে তিনি তেমন কোনও আমল দিতে চাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+