সবজির ডালার আড়ালে গরু পাচার? শিলিগুড়ির সীমান্ত এলাকায় গ্রেফতার ২

বাংলায় ভোটের ইস্যু ছিল গরু পাচার। এই পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার অনুব্রত মন্ডল। তিহার জেলে তিনি এখন বন্দি। এদিকে গরু পাচার এখনও বন্ধ হয়নি। ফের একবার গরু পাচারের গাড়ি ধরা পড়ল সীমান্ত এলাকায়। এবার অভিনব কায়দায় গোরু পাচার করা হচ্ছিল।

অভিনব কায়দায় গরু পাচার। ভেস্তে দিল পুলিশ। সবজির আড়ালে গরু পাচারের ছক কষেছিল পাচারকারীরা। খড়িবাড়ির বাংলা -বিহার সীমান্তে চক্করমারিতে খড়িবাড়ি পুলিশের নাকা চেকিং চলছিল। সেখানেই এই গাড়ি ধরা পড়ে।

cow

এ এক অভিনব উদ্যোগ। উপর ঢাকা ট্রাকের ভিতর সবজি নিয়ে যাওয়া হচ্ছিল। এমনই জানানো হয়। নাকা তল্লাশির সময় পুলিশ গাড়ি থামায়। সবজির কথা বলা হয়। গাড়ি তল্লাশির জন্য পিছনের ডালা খোলা হয়। ডালার দিকে সবজির ট্রে পরপর সাজানো।

বাইরে থেকে চট করে দেখে কিছু বোঝার উপয়া নেই৷ মনে হবে সবজিই বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম দিকে চেকপোস্ট নিরাপত্তা রক্ষীদেরও তাই মনে হয়েছিল৷ কিন্তু একটু মনোযোগ দিতেই চক্ষু চড়কগাছ। ভিতরে কারা নড়াচড়া করছে মনে হয়!

এরপরেই ভালো করে জেরা শুরু হয়৷ ডালা সরিয়ে ভিতরে দেখেই চমকে যান কর্মীরা। গাড়ির ভিতরের অংশে গরু রাখা হয়েছে৷ একাধিক গরুকে আড়ালে পাচার করা হচ্ছিল তাহলে? ট্রাকটি আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে ২৯ টি গরু। ঘটনায় গ্ৰেফতার দুই জন।

ধৃতদের নাম গোলাপ হাসান ও হামিদার রহমান। দুজনেই দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার লরিতে করে বিহার থেকে গরুগুলি শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। নাকা চেকিংয়ের সময় তারা ধরা পড়ে।

আটক করার পর তাদের জিজ্ঞাসাবাদ কতা হয়। বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। ফলে ওই দুই জনকেই গ্রেফতার করা হয়েছে। ২৯ টি গরুকেও উদ্ধার করা হয়েছে। খোয়ারে পাঠানো হয়েছে সেগুলিকে। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+