গত বার জন্ম নিয়েছিলাম, নয়তো আগামী বার বাংলায় জন্ম নেব, মালদায় আবেগে ভাসলেন মোদী

বাংলার মানুষের ভালোবাসা দেখে আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদার জনসভায় বিজেপি কর্মী সমর্থকদের বিপুল উৎসাহ উদ্দীপনা দেখতে পাওয়া যায়। এক সময় বক্তব্য থামিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। মানুষের আওয়াজ সেই সময় শোনা যায়। বাংলায় গত জন্মে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নয়তো আগামী জন্মে বাংলায় জন্মগ্রহণ করবেন। এমনই কথা প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল।

উত্তর ও দক্ষিণ মালদার বিজেপি প্রার্থীর প্রচারে শুক্রবার সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরাতন মালদার মাঠে জনসভা হয়। সাধারণ মানুষকে আরও বেশি করে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আহ্বান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা এক সময় সব কিছুতে এগিয়ে ছিল। সিপিএম, তৃণমূল বাংলার ঐতিহ্যকে শেষ করেছে। এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

Narendra Modi

"হেলিপ্যাডেও প্রচুর লোক আশীবার্দ দিচ্ছেন।
ভিড় দেখে মনে হচ্ছে তৃণমূল,কংগ্রেসের মতো দল ধুলিসাৎ হয়ে যাবে।" সভায় বললেন প্রধানমন্ত্রী। সামাজিক , বৈজ্ঞানিক, দেশের জন্য বলিদান হওয়ার জন্য বাংলা নেতৃত্ব দিত। যে কোনও বিষয়েই বাংলা নেতৃত্ব দিত। প্রথমে বাম পরে তৃণমূল শাসন বাংলাকে শেষ করে দিয়েছে।

বাংলায় তীব্র তাপপ্রবাহ চলছে। মালদাতেও সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশ বাড়ছে। প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় প্রধানমন্ত্রীর জনসভায়। নরেন্দ্র মোদী সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন। হ্যাঙ্গারের বাইরে বহু মানুষ রোদে দাঁড়িয়ে বক্তৃতা শুনেছেন। তাদের জন্যেও নরেন্দ্র মোদী উদ্ভাসিত হয়েছেন।

" গত জন্মে বাংলায় জন্মেছিলাম। নয়তো আগামী জন্মে বাংলায় জন্ম নেব। এমন ভালবাসা কখনও আন্দাজ হয়নি। যারা রোদে দাঁড়িয়ে আছেন তাঁদের জন্য ক্ষমা চাইছি। যারা রোদে দাঁড়িয়ে আছেন, তাদের তপস্যা বেকার হতে দেব না। উন্নয়ন করে আপনাদের ভালোবাসা ফিরিয়ে দেব।" বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+