বিজেপির ঘর ভেঙে তৃণমূলে যোগ দিলেন আরও এক বিধায়ক, অবশেষে দরজা খুললেন অভিষেক

উত্তরবঙ্গ থেকে সুমন কাঞ্জিলাল কি সেদিন অভিষেকের অফিসে দেখা করতে এসেছিলেন? আর কোন বিধায়ক ছিলেন তাঁর সঙ্গে, জল্পনা ছড়াল ফের।

তৃণমূল দরজা খুলল পঞ্চায়েত ভোটের আগেই। বিজেপির ঘর ভেঙে তৃণমূল তাদের ঘরে তুলে নিল আরও একজন বিধায়ককে। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল যোগ দিলেন তৃণমূলে। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেন।

আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল তৃণমূলে

আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল তৃণমূলে

ইতিমধ্যে উত্তরবঙ্গের দুই বিজেপি বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। সুমন কাঞ্জিলালকে নিয়ে উত্তরবঙ্গের তিনজন বিধায়ক তৃণমূলে এলেন। রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ অভিষকে বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে এসে তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। খোদ অভিযেক তৃণমূলের পতাকা হাতে তুলে দেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের হাতে। উত্তরীয় পরিয়ে তাঁকে তৃণমূলে স্বাগত জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সুমন কাঞ্জিলালের যোগদান কর্মসূচিতে যাঁরা

সুমন কাঞ্জিলালের যোগদান কর্মসূচিতে যাঁরা

এদিন সুমন কাঞ্জিলালের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক। উপস্থিত ছিলেন বিজেপিকর প্রাক্তন জেলা সভাপতি বর্তমান তৃণমূল নেতা তথা জয়গাঁও ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা ও আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর।

জন বার্লার বিরুদ্ধে ক্ষোভ উগরে তৃণমূলে যোগদান

জন বার্লার বিরুদ্ধে ক্ষোভ উগরে তৃণমূলে যোগদান

তৃণমূলে যোগ দিয়ে বিধায়ক সুমন কাঞ্জিলাল তোপ দাগেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে। তিনি কোনও উন্নয়নমূলক কাজ নিজে করছেন না, কাউকে করতে দিচ্ছেন না বলে অভিযোগ করেন সুমন কাঞ্জিলাল। জন বার্লার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জানান, তাঁর জন্যই তিনি বিজেপি ছাড়তে বাধ্য হলেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে সাক্ষাৎ বিতর্ক

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে সাক্ষাৎ বিতর্ক

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে দুই বিজেপি বিধায়ক সাক্ষাৎ করে যান বলে রটেছিল। তাঁরা কারা ছিলেন, তা নিয়ে ধন্দ তৈরি হয় রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেস এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি। তবে দুদিন পরেই একটি ছবিকে কেন্দ্র করে জল্পনা বাড়তে শুরু করে।

বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে জল্পনা

বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে জল্পনা

খবরে প্রকাশ উত্তরবঙ্গের এক বিধায়ক ও দক্ষিণবঙ্গের এক বিধায়ক গিয়েছিলেন অভিষেকের অফিসে। এরপর খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের একটি ছবিকে কেন্দ্র করে জল্পনার পারদ চড়তে শুরু করে। হিরণ চট্টোপাধ্যায়কে সেই ছবিতে তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের কো-অর্ডিনেটর অজিত মাইতির পাশের সোফায় বসে থাকতে দেখা যায়।

সুমন কাঞ্জিলালও কি সেদিন অভিষেকের অফিসে এসেছিলেন

সুমন কাঞ্জিলালও কি সেদিন অভিষেকের অফিসে এসেছিলেন

পরবর্তী সময়ে হিরণ চট্টোপাধ্যায় তা অস্বীকার করেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে বিজেপিতেই থাকার বার্তা দেন। সেইমতো এদিন পিংলায় হিরণকে নিয়ে সভা করেন শুভেন্দু। তাঁদের সভা শেষ হতে না হতেই এদিন বিজেপির উত্তরবঙ্গের এক বিধায়ক সুমন কাঞ্জিলাল ফুল বদল করলেন। তবে কি উত্তরবঙ্গ থেকে সুমন কাঞ্জিলাল সেদিন অভিষেকের অফিসে দেখা করতে এসেছিলেন, তা কিন্তু স্পষ্ট করেনি তৃণমূল।

ছবি সৌ:টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+