বিজেপির ‘হেভিওয়েট’ নেতার যোগ তৃণমূলে, মমতার সফর চলাকালীন প্রত্যাঘাত মুকুলকে

বিজেপির ‘হেভিওয়েট’ নেতার যোগ তৃণমূলে, মমতার সফর চলাকালীন প্রত্যাঘাত মুকুলকে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর চলাকালীন বড়সড় ভাঙন ধরল বিজেপিতে। বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। ২০১৯ সালের লোকসভার পর থেকেই দলবদলের এক নতুন ট্রেন্ড শুরু হয়েছে বাংলায়। এই ভাঙনের প্রবণতায় ২০২১-এর আগে অশনি সংকেত দেখছে বিজেপি।

মুকুলকে পাল্টা দিয়েছিলেন পিকে

মুকুলকে পাল্টা দিয়েছিলেন পিকে

২০১৯-এর লোকসভার আগে ও পরে বিজেপি তৃণমূলকে ভেঙে ছারখার করে দিয়েছিল। মুকুলের নেতৃত্বে সেই ভাঙনে থরহরিকম্প তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। মুকুলের সেই রণদেহি মু্র্তিকে রুখে হাওয়া উল্টোদিকে বইয়ে দিয়েছিলেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর।

রাজ্যস্তরের নেতারাও যোগ দিচ্ছেন তৃণমূলে

রাজ্যস্তরের নেতারাও যোগ দিচ্ছেন তৃণমূলে

প্রশান্ত কিশোরের তৃণমূলে দায়িত্ব গ্রহণ আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফিরে আসার আহ্বানের পর বিজেপিতে ভাঙন প্রবণতা বেড়েছে। করোনা লকডাউনের মধ্যেই তৃণমূলে যোগদানের বিড়িক পড়েছে। নিচুতলার নেতা-কর্মীরা তো আসছেনই। রাজ্যস্তরের নেতারাও যোগ দিচ্ছেন তৃণমূলে।

গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ

গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ

বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার প্রবণতা বাড়ছে। এবার বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য মণীশকুমার বানিয়া তৃণমূলে যোগদান করেন। এই যোগদানে ফের আরও এক তত্ব উঠে এল যে বিজেপিতে পুরনো নেতাদের কোনও দাম নেই।

‘বিজেপিতে পুরনোরা গুরুত্ব পাচ্ছেন না’

‘বিজেপিতে পুরনোরা গুরুত্ব পাচ্ছেন না’

কোচবিহারে এই যোগদান পর্ব শেষে মণীশকুমার বানিয়া বলেন, বিজেপিতে পুরনো নেতারা কোনও গুরুত্ব পাচ্ছেন না। যাঁরা অন্য দল থেকে আসছেন তাঁদের মাথায় করে নাচছে নেতৃত্ব। তাঁরাই পদ পাচ্ছেন। কিন্তু এতদিন দল করেও আদি নেতারা কিছুই পাননি। তাই বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যোগ দিলেন।

পরপর দুদিন বড় ভাঙন বিজেপিতে

পরপর দুদিন বড় ভাঙন বিজেপিতে

সোমবারও যোগদান হয়েছে তৃমমূলে। আলিপুরদুয়ারের ১ নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম সরকার অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন যেভাবে দুদিন দুই বড় নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে য়োগ দিলেন, তা তাৎপর্যপূর্ণ।

মণীশ বানিয়ার দলত্যাগে বিস্মিত বিজেপি

মণীশ বানিয়ার দলত্যাগে বিস্মিত বিজেপি

মণীশ বানিয়ার মতো নেতা দল ছেড়ে দেওয়ায় খানিকটা বিস্মিত বিজেপি। যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য হওয়ার পাশাপাশি তিনি বিজেপির দার্জিলিং ও কালিম্পং জেলার পর্যবেক্ষক। সেই তিনিই তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের হাত থেকে পতাকা তুলে নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+