মুখোমুখি শাহ-অনন্ত মহারাজ, কার সঙ্গে রাজবংশী ভোট নির্ণায়ক বৈঠক ঘিরে চড়ছে পারদ

মুখোমুখি শাহ-অনন্ত মহারাজ, কার সঙ্গে রাজবংশী ভোট নির্ণায়ক ঘিরে চড়ছে পারদ

অনন্ত মহারাজের সঙ্গে অমিত শাহের হাইভোল্ডেজ বৈঠককে ঘিরেই আবর্তিত হচ্ছি কোচবিহারের রাজনৈতিক মহলের উত্তেজনা। রাজবংশী ভোট ব্যাঙ্ক টার্গেট করে আজ কোচবিহারে পা রাখছেন অমিত শাহ। পরিবর্তন যাত্রার সূচণার থেকেও বিজেপির কাছে গুরুত্বপূর্ণ রাজবংশী ধর্মগুরু অনন্ত মহারাজের সঙ্গে অমিত শাহের বৈঠক। যদিও আদেই অনন্ত মহারাজ এনডিএ-র পাশে থাকার বার্তা দিয়েছেন। অসমের চিরাংয়ের অন্তত মহারাজের সঙ্গে বৈঠক সারলেন অমিত শাহ।

 অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক অমিতে

অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক অমিতে

কোচবিহার সফরের আগেই অসমের চিরাংয়ে পৌঁছে যান বিজেপির চাণক্য অমিত শাহ। সেখানে রাজবংশী ধর্মগুরু অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। মূলত রাজবংশী ভোট টার্গেট করেই অমিত শাহের ছুটে যাওয়া অনন্ত মহারাজের কাছে। ২০১৯ সালে বিজেপির বড় ভোট ব্যাঙ্ক হয়ে দাঁড়িয়েছিল রাজবংশী ভোট। একুশের ভোটেও সেই ভোট ব্যাঙ্ক অক্ষুন্ন রাখতেই অমিতের রাজবংশী ধর্মগুরুর কাছে ছুটে যাওয়া বলে মনে করা হচ্ছে। তাঁর বাড়িতেই আজ মধ্যাহ্ন ভোজন সারবেন অমিত শাহ।

 অনন্ত মহারাজের বার্তা

অনন্ত মহারাজের বার্তা

ইতিমধ্যেই মোদীর সেনাপতিকে ভোট ব্যাঙ্ক নিয়ে আস্বস্ত করেছেন অনন্ত মহারাজ। স্বঘোষিত ধর্মগুরু জানিয়েছেন একুশের ভোটেও কোচবিহার পিপলস পার্টি এনডিএ-র সঙ্গে থাকবে। লোকসভা ভোটের মতই বিজেপিকে সমর্থন করবে কোচবিহার পিপলস পার্টি। প্রসঙ্গত উল্লেখ্য কোচবিহার পিপলস পার্টির প্রতিষ্ঠাতা অনন্ত মহারাজ। কাজেই তাঁর কথা থেকে রাজবংশীদের কাছে বেদবাক্য হবে তাতে কোনও সন্দেহ নেই। কোচবিহারে মোট ৬২ শতাংশ রাজবংশী ভোট রয়েছে।

 কোচবিহারে অমিত শাহ

কোচবিহারে অমিত শাহ

অসমের চিরাংয়ে অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ পর্ব সেরেই কোচবিহারে পৌঁছে গিয়েছেন বিজেপির সেনাপতি অমিত শাহ। সেখানে বিজেপির পরিবর্তন যাত্রার সূচণা করবেন িতনি। রাশমেলার মাঠে পরিবর্তন যাত্রার সূচণা করবেন তিনি। তার আগে মদনমোহন মন্দিরে পুজো দেবেন অমিত শাহ। মদন মোহন মন্দিরে পুজো দেওয়ার নেপথ্যেও রয়েছে একাধিক পরিকল্পনা। কোচবিহারের মানুষের মন জয়েই অমিত শাহের এই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল।

 গ্রেটার কোচবিহারের দাবি

গ্রেটার কোচবিহারের দাবি

অমিত শাহের সফর ঘিরে নতুন করে গ্রেটার কোচবিহার দাবি জেগে উঠেছে। সকাল থেকেই গ্রেটার কোচবিহার দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারীরা। কিন্তু অমিত শাহের কোচবিহারের রাজবংশী ভোট ব্যাঙ্ক দখলে গ্রেটার কোচবিহারের দাবিকে কতটা গুরুত্ব দেবেন তা নিয়ে সংশয় রয়েছে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+