একুশের বালাই, অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক সফল, কোচবিহারে রাজবংশীদের ভোট প্রতিশ্রুতি শাহের
একুশের বালাই, অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক সফল, কোচবিহারে রাজবংশীদের ভোট প্রতিশ্রুতি শাহের
কোচবিহারে পা রেখেই রাজবংশীদের মন জয়ে বড় ঘোষণা করলেন মোদীর সেনাপতি অমিত শাহ। বিজেপি সরকার ক্ষমতায় এলে কোচবিহারে রাজবংশীদের উন্নয়নে ৫০০ কোটি টাকার সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা হবে। ২৫০ কোটি টাকা খরচ করে পঞ্চানন বর্মার মূর্তি তৈরি হবে এবং কোচবিহারকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র তৈরি হবে। একুশের ভোটে রাজবংশী ভোটের জোয়ার বজায় রাখার পথ সুগম করে রাখলেন অমিত শাহ। তার আগে চিরাংয়ে অমিত শাহ রাজবংশী ধর্মগুরু অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করে এক প্রকার একুশের ভোটের সমীকরণ পাকা করে এসেছেন।

পরিবর্তন যাত্রার সূচনা
কোচবিহারে রাস মেলার মাঠ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করলেন বিজেপির সেনাপতি অমিত শাহ। এই নিয়ে বিজেপির চতুর্থ পরিবর্তন যাত্রার সূচনা হল রাজ্যে। এর আগে তিনটি পরিবর্তন যাত্রা সূচনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কিন্তু কোচবিহারে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনায় ছুটে এসেছেন অমিত শাহ। তার নেপথ্যে পড় রাজনৈতিক কারণ রয়েছে। কোচবিহারে রাজবংশী ভোট ব্যাঙ্ককে দখলে রাখতেই অমিত শাহের কোচবিহারে নজর।

রাজবংশীদের ভোট প্রতিশ্রুতি
রাজবংশীদের বড় অংশের ভোট রয়েছে উত্তরবঙ্গে। শুধু মাত্র কোচবিহারেই রয়েছে ৬২ শতাংশ ভোট। এছাড়া দার্জিলিং,জলপাইগুড়িতেও রয়েছে রাজবংশী ভোটাররা। সেই ভোটারদের টার্গেট করেই কোচবিহারের সভা থেকে রাজবংশীদের ভোট প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। রাসমেলার মাঠ থেকে তিনি ঘোষণা করেছেন বাংলায় বিজেপি সরকার এলে রাজবংশীদের জন্য কোচবিহারে ৫০০ কোটি টাকা খরচ করে সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা হবে। এছাড়াও ২৫০ কোটি টাকা খরচ করে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি এবং কোচবিহারকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র তৈরি করা হবে। মদন মোহন মন্দিরে পুজো দিয়ে অমিত শাহ জানিয়েছেন বিজেপি ক্ষমতায় এলে মদনমোহনে রাসলীলার অনুষ্ঠানকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করে গড়ে তোলা হবে।

রাজবংশী ধর্মগুরুর সঙ্গে বৈঠক
কোচবিহারে পা রাখার আগেই অসমের চিরাংয়ে রাজবংশী ধর্মগুরু অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করেন অমিতশাহ। সেখানে মূলত একুশের ভোটে রাজবংশীদের সমর্থন নিয়েই কথা হয়েছে। ২০১৯ সালের লোকসভা ভোটে মূলত রাজবংশী ভোটারদের জোরেই উত্তরবঙ্গে ভাল ফল করেছিল। বিজেপিকে এই ভোট পাইয়ে দিতে সাহায্য করেছিলেন অনন্ত মহারাজ। কোচবিহার পিপলস পার্টির প্রতিষ্ঠাতা তিনি। একুশের ভোটেও সেই কোচবিহার পিপলস পার্টির সমর্থন পাবে এনডিএ। এমনই প্রতিশ্রুতি দিয়েছেন অনন্ত মহারাজ। অর্থাৎ উত্তরবঙ্গ জয়ের ফরমূলা তৈরি করে ফেলেছে বিজেপি।

অনুপ্রবেশ সংকট মোচনের প্রতিশ্রুতি
অমিত শাহ এদিনের সভা থেকে কোচবিহারে ফের অনুপ্রবেশ সমস্যা নিয়ে সরব হয়েছেন। মমতা সরকার বাংলার অনুপ্রবেশ সমস্যা মেটাতে কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন মমতা। বাংলায় প্রকট হয়ে দেখা দিয়েছে অনুপ্রবেশ সমস্যা। সীমান্তবর্তী জেলার বাসিন্দারা এই অনুপ্রবেশ সমস্যায় জর্জরিত। তাই বিজেপি সরকার ক্ষমতায় এলে আগে অনুপ্রবেশ সমস্যা মোচনে উদ্যোগী হবে। প্রসঙ্গত উল্লেখ্য কিছুক্ষম পরেই আবার ঠাকুর নগরে সভা করে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কথা বলবেন অমিত শাহ।












Click it and Unblock the Notifications