ক্লাসরুমে কিলবিল করছে ৩৪টি গোখরোর বাচ্চা, লাটে উঠল পড়াশোনা, বন্ধ হয়ে গেল স্কুল
পাম্পের মটোর রুমে খোলস দেখে কিছুটা সন্দেহ হয়েছিলো। সন্দেহ বাস্তবে পরিনত হয় দুটি বাচ্চা কে দেখার পরেই। এর পরে খবর পেয়ে গ্রীন জলপাইগুড়ির অঙ্কুর দাস এসে, তিন দফায় একে একে ৩৪ টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করেন।
শুধু তাই নয় আরো সাপের বাচ্চা রয়েছে বলেও সন্দেহ তার। এই ঘটনা জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডে মারোয়াড়ী বালিকা বিদ্যালয়ে। বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে পঠন পাঠন বন্ধ রাখা হয়েছে। এদিকে বিদ্যালয় থেকে সাপের বাচ্চা উদ্ধারের ঘটনা কে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছরিয়েছে।

এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রিমা তেওয়ারি বলেন বিষয়টি প্রথম চোখে পরে ছাত্রীদের জন্য মিড-ডে মিল রান্না দ্বায়িত্বে থাকা কর্মী পাম্প চালানর জন্য মেসিন রুমে গিয়ে ছিলেন। সেখানে তার সাপের খোস নজরে আসে। এর পরে সেখানেই তিনি সাপের দুই তিনটি বাচ্চা দেখতে পান। বিষয়টি তার কাছ থেকে জানার পরেই খবর দেওয়া হয় গ্রীন জলপাইগুড়ি সেচ্ছাসেবী সংগঠন কে।
রিমা তেওয়ারি বলেন গত কাল থেকে এখন পর্যন্ত ৩৪ টি সাপের বাচ্চা উদ্ধার করেছেন অঙ্কুর বাবু। এদিকে গ্রীন জলপাইগুড়ি সেচ্ছাসেবী সংগঠন সম্পাদক অঙ্কুর দাস বলেন গত কাল বিকেলে থেকে শুরু করে এখন পর্যন্ত ৩৪ টি সাপ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো একটি দেখা গেছে।

কিন্তু বড় সাপ টিকে এখন দেখা যায়নি। সেই কারনে যতক্ষন পর্যন্ত সুনিশ্চিত করা না যাচ্ছে একটিও সাপ নেই ততক্ষন পর্যন্ত ছাত্রীর নিরাপত্তার স্বার্থে পঠন পাঠন বন্ধ রাখার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ কে বলা হয়েছে। তারা সেটা মেনে নিয়েছেন। ঘটনাটি জানার পর থেেক রীতিমত আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। প্রশ্ন উঠেছে শিশুদের নিরাপত্তা নিয়ে।












Click it and Unblock the Notifications