Binay Tamang: দার্জিলিং এখন পলিটিক্যাল দুবাই! দলত্যাগের পরেই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক বিনয় তামাং
Binay Tamang: দার্জিলিং এখন পলিটিক্যাল দুবাই! দলত্যাগের পরেই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক বিনয় তামাং
তিনি রাজনৈতিক খেলোয়াড়। যেদিকে চাইবেন যাবেন। কিন্তু যে দল সাধারণ মানুষের দাবি মানবে, গোর্খাদের দাবি মানবে, পাহাড়-তরাই-ডুয়ার্সের দাবি মানবে, সেই দলেই তিনি যোগদান করবেন। পাহাড়ের মানুষের মনোভাব তৃণমূলের বিরুদ্ধে বলেও জানিয়েছেন বিনয় তামাং। একইসঙ্গে দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগও তিনি করেছেন।

১২০০ কোটি কেন্দ্রের টাকা কোথায় গেল
তৃণমূল ত্যাগী গোর্খা নেতা বিনয় তামাং প্রশ্ন তুলেছেন, দার্জিলিং এবং কালিম্পং-এ ১২০০ কোটি টাকা কেন্দ্রীয় প্রকল্পের কাজ চলছে। কোন সিন্ডিকেট সেই কাজ করছে, সেই প্রশ্ন তুলেছেন তিনি। এর মধ্যে কে কে জড়িত সেই প্রশ্নও তিনি করেছেন। তৃণমূল দল ছাড়ার পরদিনই পাহাড়ের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ তুলেছেন তৃণমূল ত্যাগী গোর্খা নেতা বিনয় তামাং।

পাহাড় হল রাজনৈতিক দুবাই
বৃহস্পতিবার শিলিগুড়ির একটি হোটেলে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল দল ছাড়ার কারণ হিসেবে জিটিএ সহ গোটা পাহাড়ের পাহাড় প্রমাণ দূর্নীতির অভিযোগ তুলে পাহাড়কে রাজনৈতিক দুবাই বলে অভিহিত করলেন। তার মতে কেন্দ্রীয় এজেন্সির এই দুর্নীতির তদন্ত করা উচিত৷ গোটা রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করলেও পাহাড়কে বাদ রাখা নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷ তার অভিযোগ পাহাড়ের রাজনৈতিক নেতারাই শুধু দুর্নীতির সঙ্গে যুক্ত এমন নয়৷ পাহাড়ে দুর্নীতির সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটে রাজনৈতিক নেতাদের পাশাপাশি অনেকে যুক্ত। প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে দাবি করেছেন তিনি। এমন কী তাঁকেও এই জিজ্ঞাসাবাদ থেকে বাদ দেওয়া উচিত হবে না, বলেছেন বিনয় তামাং।

কেন সরলেন তৃণমূল থেকে
একদিকে পুর-পট পরিবর্তন ঘিরে সরগরম গোটা পাহাড়। অন্যদিকে বিনয় তামাং একাধিক অভিযোগ তুলে তৃণমূল দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। বিনয় তামাং ১১ মাস জিটিএ চেয়ারম্যান ছিলেন। বিমল গুরুংয়ের সঙ্গে পাহাড়ে একসঙ্গে রাজনৈতিক লড়াই চালিয়েছিলেন এক সময়। পরে বিমল গুরুংয়ের পাশ থেকে সরে আসেন। সেই সময় গোর্খা জনমুক্তি মোর্চা ভেঙে দু টুকরো হয়ে যায়৷ তিনি তৃণমূলে যোগ দেন। যদিও পরবর্তী সময়ে দলে তাঁর গুরুত্ব কমতে থাকে বলে অভিযোগ।
এদিন বিনয় তামাং অভিযোগ করেছেন, গত কয়েকমাস ধরে তৃণমূলের সর্বোচ্চ পর্যায়ে অভিযোগ করেও কোনও ফল পাননি। সর্বশেষ ৭ নভেম্বর তিনি চিঠি লেখেন। সেখানে তিনি রাজনৈতিক এবং সাংগঠনিক বিষয়ের কথা উল্লেখ করেন। কিন্তু তার কোনও উত্তর তিনি পাননি। একইসঙ্গে পাহাড়ের গোর্খাদের সম্পর্কে রাজ্যের তৃণমূল সরকার চুপ বলেও মন্তব্য করেছেন তিনি।

পাহাড়ে নতুন সঙ্গী তৃণমূলের
এই মুহূর্তে অনিত থাপার গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার গুরুত্ব রাজ্য সরকার তথা তৃণমূলের কাছে বেশি। অনিত থাপার গুরুত্ব তৃণমূলের কাছে বাড়তেই নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছিলেন বিনয়। এই সময়ের মধ্যে পুরনো বন্ধু বিমল গুরুংয়ের সঙ্গেও যোগাযোগ বাড়তে থাকে। আর দার্জিলিং পুরসভার আস্থা ভোটে অনিত থাপার প্রজাতান্ত্রিক মোর্চার জয় হতেই বিনয় তৃণমূলের পাশ থেকে পুরোপুরি সরে আসার কথা জানান। যদি বিনয় তামাংয়ের দাবি একই দিন দুই ঘটনা কাকতালীয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications