উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার দাবি, বিজেপি সাংসদ জন বার্লা পাশে পেলেন দলের দুই বিধায়ককে

উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার দাবি, বিজেপি সাংসদ জন বার্লা পাশে পেলেন দলের দুই বিধায়ককে

উন্নয়নের অভাব। সেই কারণে উত্তরবঙ্গকে (north bengal) আলাদা রাজ্য (separate state) করা হোক কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল। গত কয়েকদিন ধরে এমনটাই দাবি জানিয়ে আসছেন আলিপুরদুয়ারের বিজেপি (bjp) সাংসদ জন বার্লা (john barla)। অনুন্নয়নের প্রশ্নে আলাদা রাজ্যের দাবিকে সমর্থন করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবার জন বার্লার দাবির পাশে দাঁড়ালেন উত্তরবঙ্গের দুই বিজেপি বিধায়ক (mla)।

উন্নয়নের জন্য আলাদা রাজ্যের দাবি বার্লার

উন্নয়নের জন্য আলাদা রাজ্যের দাবি বার্লার

আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ অভিযোগ করেছেন, সন্ত্রাস হয়েছে, কিন্তু উন্নয়ন হয়নি। তিনি একদিকে যেমন ভাল বিশ্ববিদ্যালয় না থাকার কথা বলেছেন, অন্যদিকে এইমস কল্যাণীতে সরিয়ে নিয়ে যাওয়ারও অভিযোগ করেছে। পাশাপাশি নির্বাচনের আগে প্রতিশ্রুতি মতো কাজ না হওয়ার অভিযোগও তিনি করেছেন। একমাত্র আলাদা রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল হলেও উন্নয়ন সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি।

 দাবিকে সমর্থন দুই বিধায়কের

দাবিকে সমর্থন দুই বিধায়কের

সাংসদ জন বার্লার আলাদা রাজ্যের দাবিকে সমর্থন করেছেন বিজেপির দুই বিধায়ক। তাঁরা হলেন, ডাবগ্রাম-ফুলবাড়ির শিখা চট্টোপাধ্যায় এবং মাটিগাড়া-নকশালবাড়ির আনন্দময় বর্ধন। তাঁরা বলছেন, এই দাবি সঙ্গত, মানুষও তাই চান। তাঁদের অভিযোগ, এই রাজ্য সরকার উত্তরবঙ্গে উন্নয়নের কোনও কাজ করেনি। উত্তরবঙ্গকে দিনের পর দিন বঞ্চনা করা হয়েছে। পাশাপাশি তাঁর অভিযোগ, উত্তরবঙ্গের জন্য সচিবালয় উত্তরকন্যা শুধুমাত্র আইওয়াশ। সেখানে কোনও কাজ হয় না বলেও অভিযোগ তাঁর। উত্তরবঙ্গকে ভাগ করলে ভাল কাজ হবে বলে দাবি করেছেন তিনি।
অন্যদিকে আনন্দময় বর্মন বলেছেন, যে দাবি সাংসদ করেছেন, তা উত্তরবঙ্গের মানুষের। আলাদা রাজ্য হলে উন্নয়ন হবে। তবে এব্যাপারে পাশের কেন্দ্র শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কিছু বলতে চাননি। তবে উত্তরবঙ্গ যে পিছিয়ে রয়েছে, সে কথা তিনি বলেছেন।

সমর্থন করেননি বিজেপির জেলা সভাপতি

সমর্থন করেননি বিজেপির জেলা সভাপতি

দলের দুই বিধায়ক উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি করলেও, দার্জিলিং জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল বলেছেন, বিজেপি বাংলা ভাগ চায় না। যে যা বলছেন, তা নিজের বলেও মন্তব্য করেছেন তিনি। বিজেপির জেলা সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী ভোট না পেয়ে বলেন, এখানে উন্নয়নের কাজ করবেন না। সেই কারণে এই দাবি, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।

আলাদা রাজ্যের দাবি নিয়ে দিলীপ ঘোষ

আলাদা রাজ্যের দাবি নিয়ে দিলীপ ঘোষ

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমকে বলেছেন, বিজেপি পশ্চিমবঙ্গকে বিভাজনের দাবিকে সমর্থন করে না। এব্যাপারে দলীয় সাংসদ জন বার্লা এবং সৌমিত্র খাঁ-এর দাবি প্রসঙ্গে বলেছেন, বিষয় নির্দিষ্ট ব্যক্তির ব্যক্তিগত মত। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+