মহম্মদ সেলিমকে আমন্ত্রণ অধীরের, মধুরেণ সমাপয়েৎ চাইছেন ভারত জোড়ো যাত্রায়

মহম্মদ সেলিমকে আমন্ত্রণ অধীরের, মধুরেণ সমাপয়েৎ চাইছেন ভারত জোড়ো যাত্রায়

রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা যখন নির্দিষট লক্ষ্যে তরতরিয়ে এগিয়ে চলেছে, তখন বাংলায় অধীর চৌধুরীর নেতৃত্বেও সাগর থেকে পাহাড় যাত্রা গন্তব্যে পৌঁছতে চলেছে। আগামী ২৩ জানুয়ারি পাহাড়ে অধীরের পরিক্রমায় এবার আমন্ত্রণ জানানো হল সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে।

২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে শেষ হবে যাত্রা

২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে শেষ হবে যাত্রা

অধীর চৌধুরী কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সাগর থেকে ভারত জোড়ো যাত্রার অংশ হিসেবে এই পরিক্রমা শুরু করেছিলেন। তা শেষ হওয়ার কথা কার্শিয়াংয়ে আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে। এরপর রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা শেষ হবে ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে।

মল্লিকার্জুন খাড়গে ২৪টি দলকে চিঠি লিখে আমন্ত্রণ জানান

মল্লিকার্জুন খাড়গে ২৪টি দলকে চিঠি লিখে আমন্ত্রণ জানান

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ২৪টি দলকে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছেন শেষদিনে ভারতত জোড়ো যাত্রায় সমাপনীতে উপস্থিত থাকার জন্য। তিনি লেখেন, রাহুলের ভারত জোড়ো যাত্রা আসলে সম্প্রীতি ও সমতার বার্তা। সেই বার্তাকে শক্তিশালী করতে ৩০ জানুয়ারি শ্রীনগরে ভারত জোড়ো যাত্রার সমাপনী কর্মসূচি হতে চলেছে। ভারত জোড়ো যাত্রার সেই সমাপন অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কাম্য।

অধীর চৌধুরী আমন্ত্রণ জানান সিপিএম রাজ্য সম্পাদককে

অধীর চৌধুরী আমন্ত্রণ জানান সিপিএম রাজ্য সম্পাদককে

সেই আঙ্গিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে ভারত জোড়ো যাত্রার অংশ হিসেবে সাগর থেকে পাহাড় পদযাত্রায় সিপিএম রাজ্য সম্পাদককে আমন্ত্রণ জানালেন। আগেই সিপিএমকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সমস্ত মানুকেই আহ্বান জানানো হয়েছিল। কিন্তু জাতীয় স্তরে তৃণমূলকেও আমন্ত্রণ জানানো হলেও রাজ্যস্তরে তৃণমূলকে আমন্ত্রণ জানাননি অধীর চৌধুরী। ইতিমধ্যে অধীরের পদযাত্রায় শামিল হয়েছিলেন বাদশা মৈত্র, শ্রীলেখা মিত্র-সহ বাম মনোভাবাপন্ন শিল্পীরাও।

কার্শিয়াংয়ে পদযাত্রায় একসঙ্গে পা মেলানোর বার্তা অধীরের

কার্শিয়াংয়ে পদযাত্রায় একসঙ্গে পা মেলানোর বার্তা অধীরের

এবার পাহাড়ে অধীরের পদযাত্রার সমাপ্তি পর্বে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে আমন্ত্রণ জানাল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে সিপিএম রাজ্য সম্পাদককে। আমন্ত্রণ জানানো হয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, ফরওয়ার্ড ব্লক সম্পাদক নরেন চট্টোপাধ্যায় প্রমুফ বাম নেতা-নেত্রীদের। সবাইকেই আলাদা করে চিঠি দেওয়া হয়েছে। সিপিএম রাজ্য একেবারে শেষ পর্বে কার্শিয়াংয়ে পদযাত্রায় একসঙ্গে পা মেলানোর বার্তা দিয়েছেন অধীর।

ভারত জোড়ো যাত্রা মানুষের উৎসাহ দেখে অভিভূত অধীর

ভারত জোড়ো যাত্রা মানুষের উৎসাহ দেখে অভিভূত অধীর

অধীর-গড় মুর্শিদাবাদে এই যাত্রা প্রবেশ করার পর থেকেই ভিন্ন মাত্রা পায়। ভারত জোড়ো যাত্রা যখন মুর্শিদাবাদের রেজিনগর থেকে শুরু হয় তখন রাস্তার দু'পাশে মানুষ থিক থিক করছে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাঁরা জয়ধ্বনি দিচ্ছেন। অধীর চৌধুরী তা দেখে বলেন, মানুষের উচ্ছ্বাস দেখে আমরা অভিভূত হচ্ছি। সর্বত্র মানুষের সমর্থন, দোয়া আমরা পেয়ে চলেছি।

রাহুলের উত্তরণ শুরুর আভাস দিচ্ছে ভারত জোড়ো যাত্রা

রাহুলের উত্তরণ শুরুর আভাস দিচ্ছে ভারত জোড়ো যাত্রা

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ভারত জোড়ো যাত্রা রাহুল গান্ধী যে উদ্দেশ্য নিয়ে ঘোষণা করেছিলেন, সেই উদ্দেশ্য সফল হয়েছে। রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যাত্রায় সর্বত্রই মানুষের মধ্যে একটা প্রভাব ফেলেছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন। তাঁরা আশীর্বাদ করছেন। এই যাত্রা নিয়ে তৃণমূল প্রতিক্রিয়াহীন থাকলেও তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা সম্প্রতি রাহুল গান্ধীকে অভূতপূর্ব প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এখান থেকে রাহুলের উত্তরণ শুরুর বার্তাও দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+