শ্বেতপত্র প্রকাশের দাবিতে ফের বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের
গঙ্গারামপুরের মাটি থেকে বিজেপিকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার গত তিন বছরে রাজ্যে প্রকল্পের টাকা পাঠিয়েছে। সেই বিষয়ে কেন্দ্রকে শ্বেতপত্র প্রকাশের আবার দাবি জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোমবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামে অভিষেকের সভা ছিল।
লোকসভা নির্বাচনে ভোটের প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে তিনি সভা করতে শুরু করেছেন। আজ গঙ্গারামপুরে সভা করলেন অভিষেক। এই এলাকা বালুরঘাট লোকসভা কেন্দ্রের আওতায় পড়ে। এই কেন্দ্রেই বিজেপির প্রার্থী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

উত্তরবঙ্গে সভা শুরুর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারকে। গত তিন বছরে রাজ্যে প্রকল্পের টাকা পাঠিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী আবাস যোজনা, ১০০ দিনের কাজের টাকা রাজ্যে পাঠানো হয়েছে। এই বিষয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কিন্তু সেই বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনও শ্বেতপত্র প্রকাশ করা হয়নি। গঙ্গারামপুরে সভায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন অভিষেক। সাধারণ মানুষকেও এই বিষয়ে বোঝানোর জন্য দলের নেতা কর্মীদের বার্তা দেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি বক্তব্য রাখবেন। বিজেপির কোন নেতাও একইসঙ্গে বক্তব্য রাখবেন। ময়নাগুড়ির সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানিয়েছিলেন বিজেপি নেতৃত্বকে। কিন্তু সেখানে কোনও বিজেপি নেতৃত্ব উপস্থিত হননি। এবার গঙ্গারামপুরের সভায় আরও একবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক।
তিনি বলেন, "আমার চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা হচ্ছে না কেন? তৃণমূল টাকা খেয়ে নিচ্ছে। বিজেপির এই তো অভিযোগ। আমার এত টুকু জিজ্ঞাসা, তিন বছরে কত টাকা বাংলায় ছেড়েছেন? ১০ পয়সায় হিসেব দিন।" শুধু তাই নয়, বিজেপি তাদের কথা প্রমাণ করতে পারলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দেবেন। ফের এমনই জোরালো দাবি করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টির কথাও টানেন অভিষেক। যিনি শ্বেতপত্র প্রকাশ করতে পারেন না। তাঁর গ্যারান্টিতে মানুষ ভরসা করবেন? প্রশ্ন করেন অভিষেক।
২০ জন করে সাধারণ মানুষকে বোঝানোর বার্তা দিলেন তৃণমূল নেতা - কর্মীদের। এই বিষয়ে এক একজন ২০ জনকে বোঝাবেন। তারপর তারা আবার ২০ জনকে এই বিষয়ে বোঝাবেন। সুকান্ত মজুমদারের এলাকায় গিয়ে তাঁকেই কি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন? এই প্রশ্নও উঠছে।












Click it and Unblock the Notifications