মিনাখাঁ-কুলপির পর মানিকচকে বোমা ফেটে জখম ২ শিশু

মিনাখাঁ-কুলপির পর মানিকচকে বোমা ফেটে জখম ২ শিশু

মিনাখাঁ-কুলপির পর এবার উত্তরবঙ্গে মালদহে বোমা বিস্ফোরণে ২ শিশু আহত। বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটে। আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোথা থেকে খেলার মাঠে বোমা এল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে আজই আবার দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে উদ্ধার হয়েছে ২ ব্যাগ ভর্তি তাজা বোমা। খড়ের গাদার মধ্যে লুকিয়ে রাখা ছিল সেগুলি।

মানিকচকে বোমা ফেটে জখম ২ শিশু

ফের বোমা কাণ্ড রাজ্যে। এবার সীমান্তের জেলা মালদহে। মানিক চকে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে দুই সিশু আহত হয়েছে। বোমা কে বল ভেবে খেলছিল ২ শিশু তখনই বিস্ফোরণটি ঘটে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দিনে রাজ্য পর পর বোমা উদ্ধার এবং বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েকদিন আগে মিনাখাঁয় মামা বাড়িতে বেড়াতে গিয়ে বোমা ফেটে মারা গিয়েছিল এক শিশু। সেই ঘটনা শিশুটির মামা তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়েছিল। তারপরে আবার কুলপিতে কালভাটের নীচে রাখা ব্যাগ দেখতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হয় ২ কিশোর।

রাজ্যে একের পর এক বোমা উদ্ধার আর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ প্রশাসনকে নাকা চেকিং বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মত নাকা চেকিং বাড়তেই জেলায় জেলায় বোমা অস্ত্র উদ্ধার হতে শুরু করেছে। মঙ্গলবারেই কুলপিতে আরও ২ ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। খড়ের গাদার মধ্যে লুকিয়ে রাখা ছিল বোমাগুলি। গ্রামবাসীরা সেটা দেখতে পেয়েই খবর দেন পুলিশে। পুলিশ গিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে। তারপরে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে।

বিরোধীরা অভিযোগ করেছেন পঞ্চায়েত ভোটে অশান্তি ছড়াতেই শাসক দল গ্রামে গ্রামে বোমা-গুলি মজুত করছে। গতকাল রাতে বসিরহাটের শাঁকচূড়া গ্রাম উত্তাল হয়ে উঠেছে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে। এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ কর্মী। তাঁকে বারাসতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের নেতা সহ ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে বোমা-গুলি। গুলি চালানোর ঘটনা মূল অভিযুক্ত পলাতক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+