আশারাম বাপুর আশ্রম ওড়ানোর হুমকি নকশালদের

নকশালদের দাবি, গরিব মেয়েদের পরিস্থিতির সুযোগ নিয়ে ওই আশ্রমে তাদের যৌন নিগ্রহ করা হয়। তাই অবিলম্বে আশ্রম সরিয়ে নিতে হবে, নইলে তা ধ্বংস করে দেওয়া হবে। প্রসঙ্গত, আশারাম বাপু এক ষোড়শীকে ধর্ষণের অভিযোগে এখন কারাবন্দী। তাঁর ছেলেও গ্রেফতার হয়েছেন ধর্ষণে অভিযোগে। নকশালদের বক্তব্য, আশারাম বাপুর আশ্রমের একাংশ কর্মকর্তাও যৌন ব্যভিচারে যুক্ত। এই হুমকির পরিপ্রেক্ষিতে আশ্রমের নিরাপত্তা বাড়ানোর কথা ভাবছে পুলিশ।












Click it and Unblock the Notifications