তৃণমূল বিধায়ক দুয়ারে সরকার পরিদর্শনে আসতেই চোর চোর স্লোগান, উত্তেজনা
তৃণমূল বিধায়ক গিয়েছিলেন দুয়ারে সরকার শিবির পরিদর্শনে। তিনি দুয়ারে সরকারে আসতেই চোর চোর স্লোগানে মুখর হয়ে উঠলেন স্থানীয় এক বাসিন্দা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের করুন্নরুন গ্ৰাম পঞ্চায়েতের মান্দ্রা উচ্চ বিদ্যালয়ে।
এদিন মুর্শিদবাদের ওই স্কুলে দুয়ারে সরকারের শিবির পরিদর্শন করতে গিয়েছিলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তাঁকে দেখেই গ্রামের এক বাসিন্দা কার্যত আঙুল উঁচিয়ে বিধায়কের সম্মুখেই বিধায়ককে চোর বলে মুখর হন। এই ঘটনায় হকচকিয়ে যান বিধায়ক। তারপর রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।

বড়ঞার ওই বাসিন্দার অভিমত, বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনের জন্য তিনি এসেছিলেন দুয়ারে সরকার শিবিরে। কিন্তু সেখানে এসে তাকে ফিরে জেতে হয়েছে। কারণ ওই প্রকল্পের আবেদন এখন করা যাবে না। আর শিবির থেকে ফিরে যাওয়ার পথেই তিনি বিধায়কের মুকোমুখি হন।
বিধায়কের সম্মুখীন হয়ে তিনি বিধায়কের নাম ধরে চোর বলে চিৎকার করে ওঠেন। চোর চোর স্লোগান তোলেন। তিনি বলেন, লাখ লাখ টাকা চুরি করে নিচ্ছেন তৃণমূল বিধায়ক। তাঁর অভিযোগ, বিধায়ক জীবনকৃষ্ণ সাহা একদিকে রয়েছেন আর পঞ্চায়েতের প্রধান একদিকে রয়েছেন। তার ফলে পরিষেবা প্রদানে বিঘ্ন ঘটছে।

তাঁর আরও অভিযোগ বিধায়ক আর পঞ্চায়েত প্রধানের রাজনৈতিক টানাপোড়েনে কোনো সুবিধা পাচ্ছেন না বাসিন্দারা। ওই বাসিন্দা পরিষেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। পরে বিধায়কের সামনেই তাকে চোর বলায় বিড়ম্বনায় সূত্রপাত হয়। তৃণমূল বিধায়ক এই ঘটনার সাক্ষী হয়ে ক্ষোভে ফেটে পড়েন।
নিজের নাম শুনে নেতৃত্বদের সামনে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা একের পর এক জবাবদিহি চাইতে শুরু করেন ওই বাসিন্দার কাছ থেকে। যদিও ওই বাসিন্দা বিধায়ককে না চিনেই এই কথা বলেছেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে। তিনি বুঝতে পারেনি।

তবে তিনি যা অভিযোগ করেছেন, তা ভুল নয়। তাঁর অভিযোগ একশো শতাংশ সঠিক। বিধায়ক ও পঞ্চায়েত প্রধানের মধ্যে টানাপোড়োনে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। তারা পরিষেবা পাচ্ছেন না সঠিকভাবে। সরকার পরিষেবা দিতে সর্বতোভাবে চেষ্টা হলেও জনপ্রতিনিধিদের কোন্দলে মানুষ ভুগছেন বলে তাঁর অভিযোগ।

তবে বিধায়ককে নিশানা করে চোর চোর স্লোগান তোলা নিয়ে আলাদা করে কোনো মন্তব্য করেননি ওই বিক্ষুব্ধ বাসিন্দা। শুধু বলেছেন, তিনি জনসমক্ষে বিধায়ককে অপমান করতে এই কথা বলেননি। তবে তাঁর অভিযোগ ভিত্তিহীন নয়। তিনি সঠিক অভিযোগই করেছেন।












Click it and Unblock the Notifications