ভোট দিতে পারছেন না সাগরদিঘির ১২ হাজার মানুষ! 'কথা মতো কাজ' করে মমতাকে নিশানা শুভেন্দু অধিকারীর

কথা রাখলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বাড়ি ঘেরাওয়ের রাজনীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর করা সভা নিয়েও কটাক্ষ করেছেন তিনি।

মুর্শিদাবাদের গরিব মানুষ আরও গরিব হয়েছে। কেন গ্রামে শুধু টালির বাড়ি, এদিন সাগরদিঘিতে বাড়ি বাড়ি প্রচার চালানোর মধ্যে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন এইসব মানুষগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাবে না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লোক ঢোকানোর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।

১২ হাজার লোক ভোটি দিতে আসতে পারবেন না

১২ হাজার লোক ভোটি দিতে আসতে পারবেন না

বিরোধী দলনেতা কটাক্ষ করে বলেছেন, সাগরদিঘির মানুষ হাসপাতালে গেলে পরিষেবা পায় না। তিনি অভিযোগ করেন, কোনও গরিব মানুষ আবাস যোজনার সুযোগ পাননি। কোনও গরিব মানুষ শৌচালয় পাননি। তিনি কটাক্ষ করে বলেছেন, সাগরদিঘিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো এত উন্নয়ন করেছেন, যে ১২ হাজার লোক ভোট দিতে যেতে পারবেন না। তিনি বলেন, এইসব মানুষ পেটের দায়ে আন্য রাজ্যে গিয়ে ফ্লাইওভারের নিচে শুয়ে সংসার চালাচ্ছেন। জেলার ছাব্বিশটা ব্লকের প্রতিটির অন্তত ১০ হাজার শ্রমিক রাজ্যের বাইরে রয়েছেন, বলেছেন তিনি।

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ করতে গিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তৃণমূলের এক প্রধান তাঁর আত্মীয়রা মিলে আবাস যোজনায় ৩৫ টি বাড়ি নিয়েছেন। তিনি অভিযোগ করেন, বিরোধীদের ব্যানার ফেস্টুন বাইরে রাখতে না গিলেও সাগরদিঘি এবার বদলে দেবে।

চাকরি বিক্রির ডাকাত কুন্তলের সঙ্গে কার ছবি

চাকরি বিক্রির ডাকাত কুন্তলের সঙ্গে কার ছবি

সাগরদিঘিতে প্রচারে দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কংগ্রেস প্রার্থীর ছবি তুলে ধরে দুপক্ষের যোগসাজসের অভিযোগ করেছিলেন। পরে শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস উভয়েই দাবি করেন, এই ছবি ২০১৮ সালের। সেই সময় জেলার রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ছবির মিল রয়েছে। সেদিন শুভেন্দু অধিকারী বলেছিলেন, তিনি সাগরদিঘি নির্বাচনের আগে সাধারণ মানুষের সামনে চাকরি চোরদের সঙ্গে ভাইপোর ছবি তুলে ধরবেন। সেই মতো শুভেন্দু অধিকারী এদিন, সাগরদিঘিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্কুলের চাকরি বিক্রিতে জেলে থাকা যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ছবি তুলে ধরেন। তিনি প্রশ্ন করেন, চাকরি চোরদের সঙ্গে এই ছবি কার?

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লোক ঢুকবে

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লোক ঢুকবে

এদিন বিজেপির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হয়েছিল। তবে পুলিশ অনেক আগেই বিক্ষোভকারীদের গ্রেফতার করে। এব্যাপারে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গেলে এরকম আরও অনেক কিছু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও লোক ঢুকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

 শিলিগুড়িতে মমতার সভাকে কটাক্ষ

শিলিগুড়িতে মমতার সভাকে কটাক্ষ

এদিন সাগরদিঘিতে প্রচারে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়ির সভাকে কটাক্ষ করেন। তিনি বলেন, সভা ভরাতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে পচা বিরিয়ানি দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ডিয়ার লটারি, ২৮ টাকার বোতল আর ৫০০ টাকা ভাতা দিয়ে রাজ্যের সর্বনাশ করছেন বলেও মন্তব্য করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+