কল্যাণী AIIMS-এর সামনে কেন্দ্রীয়মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের
ফের বিক্ষোভ কল্যাণী এইমসের বাইরে। খোদ কেন্দ্রীয়মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। আর তা নিয়েই উত্তাল এলাকা। ঘটনার খবর পেয়েও ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যে ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পু
ফের বিক্ষোভ কল্যাণী এইমসের বাইরে। খোদ কেন্দ্রীয়মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। আর তা নিয়েই উত্তাল এলাকা। ঘটনার খবর পেয়েও ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যে ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। আর এরপরেই এলাকার আরও উত্তেজনা ছড়িয়েছে বলে জানা যাচ্ছে।

ঘটনার পরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়।
জানা গিয়েছে, কল্যাণী এইমসে চাকরির দাবিতে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীদের। এলাকার বেকারদের সেখানে চাকরি দিতে হবে। এহেন দাবি সহ একাধিক দাবিতে বিক্ষোভ চলছিল। আজ বৃহস্পতিবার এইমসের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসপাতালের ভিতরেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আর সেখানেই আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। সেই মতো কল্যাণী এইমসে'র গেটে মন্ত্রীর গাড়ি পৌঁছানো মাত্র ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিপ্রার্থীরা। আর এই বিক্ষোভে জেরে আটকে যায় মন্ত্রীর কনভয়।
বলে রাখা প্রয়োজন, বেশ কিছুক্ষণ ধরেই চলছে এই বিক্ষোভ। এইমসের গেটের বাইরে এই বিক্ষোভ চলছিল আন্দোলনকারীদের। আজ মন্ত্রী আসছে জেনে আরও চাকরিপ্রার্থী জোড়ো হন এলাকায়। কেউ ব্যানার হাতে তো কেউ পোস্টার হাতে কেন্দ্রীয়মন্ত্রীর কাছে চাকরির জন্যে আবেদন জানাতে থাকেন। চাকরিপ্রার্থীদের দাবি, এইমসে কাজের জন্যে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে। কিন্তু স্থানীয়দের নিয়োগ করা হচ্ছে। নিয়োগ নিয়ে কেলেঙ্কারি'র ও অভিযোগ চাকরিপ্রার্থীদের।
গত কয়েকদিন আগেই এই প্রসঙ্গে এক আন্দোলনকারী জানিয়েছিলেন, বাইরে থেকে যেমন বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া থেকে লোকজন এইমসে আসছে আর চাকরিও পেয়ে যাচ্ছে। এলাকার ছেলে-মেয়েরা আবেদন করেও এখানে পাচ্ছে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এর পিছনে অসাধু চক্র কাজ করছে বলেও অভিযোগ আন্দোলনকারীদের।
বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে সরাসরি কথা না বললেও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী সুভাষ সরকার।
যদিও বিক্ষোভকারীদের দাবি, কেন্দ্রীয়মন্ত্রী তাঁদের সঙ্গে কোনও সহযোগিতাই করেনি। এমনকি তাঁদের কোনও কথাই শোনা হয়নি বলেও অভিযোগ আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের।
তবে এভাবে কেন্দ্রীয়মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকেও আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। আর তাতে ক্ষোভ আরও বেড়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পরে বিশাল পুলিশবাহিনী কল্যাণী এইমসের সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ। যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications