Panchayat Election 2023: বিজেপির প্রার্থীও তৃণমূলে যোগ দিচ্ছেন! মুর্শিদাবাদে বিদ্রোহীদেরও একহাত শাওনির

এবার পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে সবথেকে বেশি প্রতিরোধ এসেছে মুর্শিদাবাদ জেলায়। কংগ্রেস শুধু তৃণমূলকে কড়া টক্কর দিয়েছে তা-ই নয়, তৃণমূলের একাংশও অস্বস্তিতে ফেলেছে তৃণমূলকে। এই জেলায় চার চারজন বিধায়ক হাত গুটিয়ে নিয়েছেন। তাঁরা বিদ্রোহী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

তবে সেইসব প্রতিকূলতাকে অগ্রাহ্য করে মুর্শিদাবাদ জেলায় বিপুল সাফল্য আনার ব্যাপারে প্রত্যয়ী জেলা তৃণমূল সভানেত্রী। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভানেত্রী শাওনি সিংহ রায় বলেন, বিভিন্ন জায়গাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার ভোটের পর বাকি আসনেও পর্যাপ্ত প্রাধান্য নিয়ে তাঁরা জিতবেন।

মুর্শিদাবাদে বিদ্রোহীদেরও একহাত শাওনির

বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে তিনি জানান, যাঁরা নির্দল প্রার্থী হয়েছিলেন, তাঁদের অনেকেই নাম প্রত্যাহার করে নিচ্ছেন। বিজেপির পক্ষ থেকে অনেকে লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন। ফলে অনেক আসনে তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। নতুনগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। ফলে তাদের জয় স্রেফ সময়ের অপেক্ষা।

সম্প্রতি জেলা সভানেত্রী শাওনি সিংহরায় ও কান্দির বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলার তৃণমূলের চেয়ারম্যান অপূর্ব সরকারকে একযোগে নিশানা করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। উভয়েরই অফসারণ চান তিনি। তাঁদেরকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারিত না করতে তৃণমূল অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দেন। হুমায়ুন উভয়কেই অপদার্থ নেতা ও নেত্রী বলে উল্লেখ করেন।

মুর্শিদাবাদে বিদ্রোহীদেরও একহাত শাওনির

হুমায়ুন কবীরের এই কথার প্রত্যুত্তরে শাওনি জানান, আমাকে পদার্থ বা অপদার্থ যাই বলুক না কেন অপদার্থের সংজ্ঞা আমার কাছে নেই। এখনো মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি। কারো কাছে পদার্থ হতে পারি বা কারো কাছে অপদার্থ, কিংবা কারো কাছে গ্রহণযোগ্য নাও হতে পারি। কিন্তু সাফল্য আমার নিত্যসঙ্গী।

তিনি বলেন, কাউকে মনোরঞ্জন করতে না পারলেও সবার ইচ্ছামতন মতামত দেওয়ার মানুষ আমি নই। যেটা ঠিক বা ন্যায্য মনে করি, সেটাই আমি বলি। এখনো পর্যন্ত বিধানসভা, পুরসভা- কোথাও কখনো না পরাজিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যখন দায়িত্ব পালন করছি।

এ প্রসঙ্গে একই মত প্রকাশ করেন জেলা তৃণমূলের চেয়াম্যান অপূর্ব সরকারও। তাঁর কথায়, আমার নেত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, সে তিনি পদার্থকে দিন বা অপদার্থকে, সেটা মুখ্যমন্ত্রী বুঝেছেন তাই দায়িত্ব দিয়েছেন। আর মানুষ আগামী দিনে বিচার করবেন যে কে পদার্থ আর কে অপদার্থ। মুর্শিদাবাদের বহরমপুরে এদিন এ কথা বলেন অপূর্ব সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+