প্রয়াত রাজ্যের খাদ্য-প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী! সুব্রত সাহার প্রয়াণে মুর্শিদাবাদে শোকের ছায়া

প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটের খাদ্য ও প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী ছিলেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনে তিনি মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে নির্বাচিত হন। এদিন সকালে তাঁর মৃত্যু

প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটের খাদ্য ও প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী ছিলেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনে তিনি মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে নির্বাচিত হন। এদিন সকালে তাঁর মৃত্যু হয়েছে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

প্রয়াত রাজ্যের খাদ্য-প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী সুব্রত সাহা! মুর্শিদাবাদে শোকের ছায়া

এদিন সকালেই বুকে ব্যথা নিয়ে তাঁকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আইসিইউতে চিকিৎসা চলার সময়ই তার মৃত্যু হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৯বছর। ১৯৫৩ সালের ৫ই ডিসেম্বর তিনি জন্ম গ্রহণ করেন।

মুর্শিদাবাদ তথা রাজ্যের রাজনীতিতে দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব সুব্রত সাহা। আগে কংগ্রেস করলেও পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ২০১১ সালে তৃণমূলের দলীয় প্রতীকে সাগরদিঘির বিধায়ক হন। তৃণমূল সরকারে মন্ত্রী হন। ২০১১, ২০১৬ ও ২০২১ পরপর টানা তিন বার সাগরদিঘি থেকে তিনি জয়ী হয়েছিলেন। ২০২১ সালে জয়ী হওয়ার পর তাঁকে রাজ্যের খাদ্য-প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও জেলা তৃণমূলের সভাপতি থাকার সময় তিনি জেলার সংগঠনকে মজবুতও করেছিলেন।

প্রয়াত রাজ্যের খাদ্য-প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী! সুব্রত সাহার প্রয়াণে মুর্শিদাবাদে শোকের ছায়া

বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, চিকিৎসা চলছিল কলকাতায়। বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতে থাকাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু আইসিইউতে চিকিৎসা চলার সময়ই তাঁর মৃত্যু হয়।
হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। চিকিৎসা করার সময় পর্যন্ত দেননি তিনি।
সুব্রত সাহার মৃত্যুতে মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন শাসক থেকে বিরোধী সবদলের সদস্যরাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+