কংগ্রেস ফের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে তৃণমূলের, আসন্ন পঞ্চায়েতের আগে শুরু কাউন্টডাউন

২০২১-এর নির্বাচনে নিজেদের গড়ে ধরাশায়ী হয়েছিল কংগ্রেস। মুর্শিদাবাদের মাটিতে একটি আসনও তারা জিততে পারেনি। মূল লড়াই পর্যবসিত হয়েছিল তৃণমূল ও বিজেপিক মধ্যে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে সাগরদিঘি উপনির্বাচন জিতে খেলা ঘুরিয়ে দিয়েছে কংগ্রেস।

কংগ্রেসের পালে হাওয়া উঠেছে ফের!

কংগ্রেসের পালে হাওয়া উঠেছে ফের!

কংগ্রেস ফের ঘুরে দাঁড়াতে তৈরি। তারা ঘুরে দাঁড়াচ্ছেও। শুধু সাগরদিঘি নির্বাচনে জয়লাভই নয়, উপনির্বাচনে জেতার পরই কংগ্রেসে যোগদানের ঢল নেমেছে। সম্প্রতি খড়গ্রামে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে আসেন। কংগ্রেসের পালে তাঁরাই হাওয়া তুলে দেন ফের।

তৃণমূলের হাতছাড়া হয়ে যেতে পারে

তৃণমূলের হাতছাড়া হয়ে যেতে পারে

সাগরদিঘি নির্বাচনে হেরে ব্যাকফুটে চলে যাওয়া তৃণমূল এই অবস্থায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মমমতা বন্যোাডপাধ্যায় ইতিমধ্যে দুবার বৈঠক করেছেন। আবার তিনি মুর্শিদাবাদ যাবেন বলে জানিয়েছেন জেলা নেতৃত্বকে। মুর্শিদাবাদ জেলা বহু লড়াইয়ের পর হাতে নিয়ে এলেও যে তা আবার তৃণমূলের হাতছাড়া হয়ে যেতে পারে সেই সম্ভাবনা প্রবল।

কী করণীয় তা বুঝিয়ে দিয়েছেন মমতা

কী করণীয় তা বুঝিয়ে দিয়েছেন মমতা

কংগ্রেস ফের মুর্শিদাবাদে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠায় সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘউরে দাঁড়ানোর টোটকা দিয়েছেন আসন্ন পঞ্চায়েতের আগে। সাফ জানিয়েছেন একটা নির্বাচনেই সব শেষ হয়ে যায় না। উপনির্বাচনে হারলেও ঘুরে দাঁড়াতে হবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে। সে জন্য কী করণীয় তা বুঝিয়ে দিয়েছেন জেলা নেতৃত্বকে।

পঞ্চায়েত ভোটের আগে দলরে ভাঙন রোখার বার্তা

পঞ্চায়েত ভোটের আগে দলরে ভাঙন রোখার বার্তা

মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার দলের ১৯ জন বিধায়ক ও দুই সাংসদকে নিয়ে দলীয় অফিসে টেলিফোনিক বৈঠকে বলেন, সাগরদিঘির বিধানসভা উপনির্বাচনের পরাজয় থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ভোটে তা কাজে লাগাতে হবে। পঞ্চায়েত ভোটের আগে দলরে ভাঙন রোখা আর সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ধরে রাখার বার্তা দেন তিনি।

তৃণমূল পাল্টা যোগদান সভা করে খড়গ্রামে

তৃণমূল পাল্টা যোগদান সভা করে খড়গ্রামে

মমতার বার্তায় উৎসাহিত তৃণমূল পাল্টা যোগদান সভা করে অধীর চৌধুরীকে জবাব দিতে পরিকল্পনা করে। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার এক নম্বর ব্লকের কুঠিরামপুর অঞ্চলের গোবরাতে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে যোগদান সভায় মাত্র আড়াইশো মানুষ যোগদান করেন। খড়গ্রামে সভা করলেও যোগদান কর্মসূচি বাতিল করতে হয়।

তৃণমূলের যোগদান কর্মসূচি স্থগিত মুর্শিদাবাদে

তৃণমূলের যোগদান কর্মসূচি স্থগিত মুর্শিদাবাদে

তৃণমূলের দাবি একসঙ্গে হাজার হাজার মানুষ এসেছিলেন যোগদানের জন্য। বিশৃঙ্খলা এড়াতে আমরা যোগদান কর্মসূচি স্থগিত করে দিয়েছে। শীঘ্রই আমরা এই কর্মসূচি নেব। কংগ্রেকে দেখিয়ে দেব, মুর্শিদাবাদ তাদের রিজেক্ট করেছে। বলা হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফলাফল করবে।

মুর্শিদাবাদে কংগ্রেসকে নিশানা তৃণমূলের

মুর্শিদাবাদে কংগ্রেসকে নিশানা তৃণমূলের

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উজ্জীবিত তৃণমূল বলেন, একটা সাগরদিঘি মানে গোটা পশ্চিমবঙ্গ নয়, এটা আপনারা মাথায় রাখবেন। অধীর চৌধুরী নাটক করছেন, ওনার ওই নাটকে পশ্চিমবঙ্গের জনগণ সায় দেবে না। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস-সহ বিরোধীরা একটা আসনও পাবে না। তারা শুধু শুধু মানুষকে ভাঁওতা দিচ্ছে। ওইসব ভাঁওতাবাজি গঙ্গা-পদ্মায় ছুঁড় ফেলে দেবেন মুর্শিদাবাদের মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+