ভুল বুঝবেন না, আর ভুল করবেন না! মতুয়া ভোট ফেরাতে করজোড়ে আর্জি অভিষেকের
বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তারপরই ২০২৪-এর লোকসভা নির্বাচনে। এই দুই মহাসংগ্রামের আগে মতুয়া ভোট তৃণমূলে ফেরাতে উদ্যোগী অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার মতুয়া-গড় রানাঘাটে দাঁড়িয়ে তৃণমূল নেতাদের তিনি বার্তা দিলেন।
বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তারপরই ২০২৪-এর লোকসভা নির্বাচনে। এই দুই মহাসংগ্রামের আগে মতুয়া ভোট তৃণমূলে ফেরাতে উদ্যোগী অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার মতুয়া-গড় রানাঘাটে দাঁড়িয়ে তৃণমূল নেতাদের তিনি বার্তা দিলেন। আর মানুষের কাছে করজোড়ে রাখলেন প্রার্থনা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন ঠাকরনগরের ঠাকুরবাড়ি গিয়ে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে প্রণাম সেরে রানাঘাটে যান সভা করতে। সেখানে গিয়ে মতুয়াদের উদ্দেশ তিনি বলেন, আপনারা সবাই নাগরিক। নাগরিক বলেই আপনার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড রয়েছে। আবার আপনি ভোটাধিকারও প্রয়োগ করতেও পারছেন। আপনাদের এমন কী নেই যে সবার আছে। অহেতুক আপনাদের ভুল বোঝানো হচ্ছে সিএএ তাস খেলে।
অভিষেক বলেন, আপনারা আর শুধু প্রতিশ্রুতিতে ভুলবেন না। এবার যা দেবে বলে ওরা প্রতিশ্রুতি দিচ্ছে, তা হাতে পেয়ে তবেই ভোট দিন। রানাঘাটের মিলন মন্দির ময়দানে জনসভা থেকে অভিষেক পঞ্চায়েত নিয়ে কড়া বার্তা দেন। তিনি বলেনস যে রানাঘাট থেকে পরিবর্তনের সূচনা হয়েছিল, সেই রানাঘাটের মানুষ কেন মুখ ফিরিয়ে নিল সবার আগে?
এরপরই অভিষেরক বলেন, এবার আর দাদা-দিদিকে ধরে টিকিট মিলবে না। মানুষ সার্টিফিকেট দিলে তবেই টিকিট মিলবে। ব্যক্তি স্বার্থে যদি দল করেন, তাহলে দলের দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে চিরতরে। এরপর তিনি রানাঘাটের মানুষের কাছে ক্ষমা চেয়ে বলেন, কেউ মুখ ফেরাবেন না। আমরা ভুল শুধরে নিচ্ছি। আমাদের ক্ষমা করে দিয়ে আর একবার সুযোগ দিন। এবার আমরা নিরাশ করব না।
এদিন মতুয়া ভোট ফেরাতে তিনি কয়েকটি উদ্যোগ নেন। তিনি বলেন, পঞ্চায়েত ভোট যেদিনই হোক, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে আপনাদের। নেতাদের উদ্দেশে তিনি বলেন, মানুষের কাছে যান। মানুষের সঙ্গে সময় কাটান। তাঁদের সমস্যার সমাধান করতে তাঁদের পাশে দাঁড়ান। মানুষ চাইলে তবেই আপনি টিকিট পাবেন।
অভিষেক বলেন, কোনও চালাকি চলবে না। কাজ না করলে টিকিট পাওয়া যাবে না। কাজ করলে দল নিজে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁদে যোগ্য দেন জায়গা দেবে। স্থানীয় বাসিন্দাদের পছন্দ-অপছন্দকে গুরুত্ব দেওয়ার কথা জানান অভিষেক। তিনি বলেন, আপনাদের যদি মনে হয় অন্য কেউ যোগ্য প্রার্থী, তাহলে তাঁর নাম সাজেস্ট করুন। তার জন্য আমাকে ফোন করুন। এই বলে তিনি নম্বরও দিয়ে দেন। ৭৮৮৭৭-৭৮৮৭৭ নম্বরে ফোন করলেই এক ডাকে সাড়া দেবেন অভিষেক। এবার মানুষের পঞ্চায়েত হবে, সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে তৃণমূল।












Click it and Unblock the Notifications