খেলো ইন্ডিয়া গেমস খেলাধূলাকে নতুন উচ্চতায় নিয়ে যায়, প্রশংসায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত তৃতীয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস শেষ হল। রাজ্যের চারটি শহরে এর আয়োজন করা হয়েছিল। আর সমাপ্তি অনুষ্ঠান হয় বারাণসীতে। সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, এই ধরনের ইভেন্টগুলি খেলাধূলাকে নতুন উচ্চতায় নিয়ে যায়।

শনিবার সপ্তাপ্তি অনুষ্ঠানে ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে দু মিনিটের নীরবতা পালন করা হয়। ওই দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যাটা তিনশোর কাছে। আর আহতের সংখ্যা প্রায় বারোশো হলেও অর্ধেকের বেশি আহত যাত্রীকে শনিবারই হাসপাতালগুলি থেকে ছুটি দিয়ে দেওয়া হয়।

 খেলো ইন্ডিয়া গেমস খেলাধূলাকে নতুন উচ্চতায় নিয়ে যায়, প্রশংসায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশের চারটি শহর লখনৌ, বারাণসী, গোরক্ষপুর এবং গৌতমবুদ্ধ নগরে ২৫ মে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস শুরু হয়েছিল। তীব্র গরমকে উপেক্ষা করে এই প্রতিযোগিতায় অনেকেই অংশ নিয়েছেন এবং তাঁদের মধ্যে কেউ কেউ পদকও জয় করেছেন।

সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, পদকজয়ীদের তিনি অভিনন্দন জানাচ্ছেন। পাশাপাশি তাঁদের জন্য শুভকামনাও জানান তিনি। এই প্রতিযোগিতায় যাঁরা তাদের অবদান রেখেছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

তৃতীয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের সমাপ্তি অনুষ্ঠানে একটি স্বল্পদৈর্ঘের চলচ্চিত্রও প্রদর্শিত হয়। বারাণসীতে হওয়া সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও উপস্থিত ছিলেন। তিনি জয়ী দলকে অভিনন্দন জানান। এবারের প্রতিযোগিতায় পঞ্জাব বিশ্ববিদ্যালয় ২৬ টি স্বর্ণ, ১৭ টি রৌপ্য এবং ২৬ টি ব্রোঞ্জ নিয়ে মোট ৬৯ টি পদক জয় করে শীর্ষে রয়েছে।

 খেলো ইন্ডিয়া গেমস খেলাধূলাকে নতুন উচ্চতায় নিয়ে যায়, প্রশংসায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

৬৮ টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অমৃতসরের গুরুনানক দেব বিশ্ববিদ্যালয়। ৩২ টি পদক নিয়ে তৃতীয়স্থান অধিকার করেছে কর্নাটকের জৈন বিশ্ববিদ্যালয়। এক সপ্তাহে দেশের ১০৮ টি বিশ্ববিদ্যালয়ের ৪ হাজারের বেশি প্রতিযোগী অংশ নিয়েছিল।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, দেশের ক্রীড়া প্রতিযোগিতাগুলি নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে। গত নয় বছরে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কিংবা অন্য কোনও জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় খেলোয়াড়দের অংশগ্রহণ এবং পদক পাওয়ার হার বেড়েছে বলেও জানিয়েছেন তিনি।

যোগী আদিত্যনাথ দাবি করেছেন, গত নয় বছর সময়ে দেশের ক্রীড়া পরিকাঠামোয় যে কাজ করা হয়েছে, তা উৎসাহজনক। তিনি নিজের রাজ্য সম্পর্কে বলেছেন, রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের মাধ্যমে ডাবল ইঞ্জিন সরকার এব্যাপারে কাজ করে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+