কুস্তিগীরদের সমর্থন রামদেবের, ব্রিজ ভূষণকে গ্রেফতারের দাবি যোগগুরুর

ঘরে বাইরে চাপ ক্রমশ বাড়ছে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের উপরে। ২৪ ঘণ্টা আগে সাধুসন্তদের নেতৃত্বে সরকারের উপর চাপ সৃষ্টি করে পকসো আইন বদলের হূঁশিয়ারি দিয়েছিলেন ব্রিজ ভূষণ। কিন্তু যোগগুরু রামদেবের সমর্থনই নেই ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির উপর। সাক্ষী-বজরংদের আন্দোলনকে সমর্থন জানিয়ে অভিযুক্ত ব্রিজ ভূষণকে গ্রেফতার করার দাবি জানালেন রামদেব।

যন্তর মন্তরে ১ মাসের বেশি সময় ধরে প্রতিবাদ অবস্থান করছেন ভারতের এক ঝাঁক কুস্তিগীর। যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজ ভূষণের বিরুদ্ধে শাস্তির দাবিতে সরব হয়েছেন বজরং পুনিয়া-সাক্ষী মালিকরা। শনিবার এই ইস্যুতে মুখ খুলেছেন রামদেব।

1

যোগগুরু বলেছেন, 'ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে অবস্থানে বসেছেন দেশের প্রথম সারির কুস্তিগীররা। এটা খুবই দুভার্গ্যজনক। এই ধরনের মানুষকে অবিলম্বে গ্রেফতার করে জেলে পাঠানো উচিত। এই মানুষটি(ব্রিজ ভূষণ) মা-বোনদের অপমান করছেন। যা আইন ভঙ্গের সামি‌ল।'

শুক্রবারই পকসো আইনের অপব্যবহার করার মতো গুরুতর অভিযোগ তোলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ। সরকারকে এই আইন বদল করার জন্য চাপ দেওয়ার কথাও ঘোষণা করলেন ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি।

2

ব্রিজ ভূষণ শরণ সিং জানিয়েছিলেন, 'আমাদের দেশে পকসো আইনের অপব্যবহার করা হচ্ছে। শিশু, বৃদ্ধ, সাধু সকলেই এই অপব্যবহারে ভুক্তভোগী। এমনকি আধিকারিকরাও এই অপব্যবহারের সঙ্গে যুক্ত আছেন। তবে এবার বদলাতে হবে এই আইন। সাধুসন্তদের নেতৃত্বে সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে যেন এই আইন পালটানো হয়। কোনও পরীক্ষানিরীক্ষা ছাড়াই পকসো আইন পাশ করিয়েছিল কংগ্রেস সরকার।'

এদিকে হিন্দুত্বের তাসকে অস্ত্র করেই নয়া চাল আগেই চেলেছেন উত্তরপ্রদেশের ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি। আগামী ৫ জুন অযোদ্ধাতে 'জন চেতনা মহা র্যাফলির' ডাক দিয়েছেন ব্রিজ ভূষণ। গোটা উত্তর ভারতকে তাঁর আয়োজিত মহা মিছিলে পা মেলানোর আহ্বান জানিয়েছেন বিজেপি সাংসদ।

3

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রচুর সাধু সন্ত এই মিছিলে অংশ নেবেন বলে দাবি করেছেন ব্রিজভূষণ। কিন্তু যোগগুরু রামদেবের সমর্থনই যেভাবে তাঁর বিপক্ষে গেল তাতে চাপ কিন্তু বাড়ল উত্তরপ্রদেশের বিজেপি সাংসদের।

আগামীকাল রবিবার কুস্তিগীররা সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছেন। সংসদ ভবনের বাইরে মহিলা পঞ্চায়েত করার পরিকল্পনাও নিয়েছেন সাক্ষী মালিক-ভিনেশ ফোগটরা। ‌নতুন সংসদ ভবনের উদ্বোদন করবেন নরেন্দ্র মোদী। থাকবেন মন্ত্রিসভার সদস্যরাও। ফলে ইতিমধ্যেই দিল্লি পুলিশের পক্ষ থেকে গোটা এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে।ফলে পরিস্থিতি উত্তপ্ত হতেই পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+