Year Ender 2024: আলকারাজ থেকে যশস্বী জয়সওয়াল, সারা বছরে পারফরম্যান্সে চমকে দিলেন কোন তরুণ ক্রীড়াবিদরা?
বিদায়ের পথে ২০২৪, আসছে নতুন বছর ২০২৫। বছর ভর খেলার মাঠে ছিল নানা স্পোর্টিং ইভেন্ট। সাফল্য-ব্যর্থতার মতোই বছর জুড়ে সৃষ্টি হয়েছে নানা রেকর্ড। একদিকে যেমন প্রাক্তনীদের ভিড়ে মিশে গিয়েছেন অনেকে তেমনই অনেক নতুন তারকার জন্ম হয়েছে। ২০২৪ সালে বছরভর তারুণ্যের জয়গান গাইলেন কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
সারা বছর ধরেই একাধিক তারকা আর্বিভাব হয়েছে খেলাধুলার জগতে। তাদের মধ্যে কারা হয়ে উঠলেন আগামী দিনের নক্ষত্র? প্রথমেই নাম উঠে আসবে ভারতের মানু ভাকেরের। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে ইতিহাস সৃষ্টি করেছেন এই মহিলা শুট্যার। প্রথম ভারতীয় হিসেবে একটি অলিম্পিক্সে দুটি পদক জিতেছেন।
ব্যাক্তিগত রাউন্ডে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ব্রোঞ্জ জয়ের পাশাপাশি মিক্সড টিম ইভেন্টে ১০ এয়ার পিস্তল ইভেন্টে সরবজ্যোত সিংয়ের সঙ্গে যৌথভাবে ব্রোঞ্জ জেতেন। একটুর জন্য তৃতীয় পদক জিততে না পারলেও মানুর কৃতিত্বে কোনও অংশে কমেনি। ভারতীয় খেলাধুলায় নতুন একজন আইকন হয়ে উঠেছেন মানু ভাকের।

এবার আসা যাক ক্রিকেটের কথায়। ভারতীয় ক্রিকেটে এক নতুন তুর্কি নিজেকে শুধু চলতি বছরে সুপ্রতিষ্ঠিতই করলেন না একইসঙ্গে নতুন তারকাও হয়ে উঠেছেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টে ৭১২ রান করেছেন। বছরভর ১০০০-র উপর টেস্টে রান করেছেন। একাধিক কিংবদন্তি রেকর্ড ভেঙেছেন।
এবার নজর দেওয়া যাক ফুটবলের দিকে। তরুণ ফুটবলারদের মধ্যে এবার নজর কেরেছেন জুডে বেলিংহ্যাম এবং লামিনে ইয়ামাল। দুই ফুটবলারই ইউরো কাপের মঞ্চে যেমন দুরন্ত পারফরম্যান্স করেছেন তেমনই ক্লাব ফুটবলেও ভালো খেলছেন।
ইউরো কাপের ইতিহাসে সর্ব কনিষ্ঠ ফুটবলার হলেন ইয়ালাম। ১৬ বছর ৩৩৮ দিন বয়সেই ইউরো কাপের মঞ্চে খেলতে নেমে অতীতের সব রেকর্ড ভেঙে দিলেন ইয়ামাল। এবার বার্সার জার্সিতে দুরন্ত পারফরম্যান্স করছেন কিশোর ইয়ামাল।












Click it and Unblock the Notifications