Year Ender 2024: ভিনেশ থেকে শ্রীজেশ, চলতি বছরে বর্তমান থেকে প্রাক্তন হয়ে গেলেন একাধিক ভারতীয় ক্রীড়াবিদ
বিদায়ের পথে ২০২৪, আসছে নতুন বছর ২০২৫। বছর পুরানো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমান থেকে অতীতের ভিড়ে মিশে যান একাধিক ক্রীড়াবিদ। ব্যতিক্রম নয় ২০২৪ সালও। চলতি বছরে ফুটবল থেকে অ্যাথলেটিক্স একাধিক ক্রীড়া নক্ষত্র অবসর গ্রহণ করেছেন। বছর শেষে ফিরে দেখা তাঁদেরই নামগুলি।
চলতি বছরে প্যারিস অলিম্পিক্সে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন ভিনেশ ফোগাট। একের পর এক প্রতিযোগীকে হারিয়ে ফাইনালে উঠেন। পদকও নিশ্চিত হয়ে যায় তঁার। কিন্তু ফাইনালের দিন সকালে জানা যায় তাঁর ১০০ গ্রাম বেশি ওজন রয়েছে। সেই কারণে তারকা কুস্তিগীরকে ফাইনাল ম্যাচের আগেই বাতিল ঘোষণা করা হয়েছিল! এই ধাক্কা সহ্য করতে না পেরে অবসর নিয়ে নেন ভিনেশ। অবসর নিয়ে রাজনীতিতে যোগ দিয়ে বিধায়ক হয়েছেন ভিনেশ।

ভারতীয় টেনিসের বয়স্ক তরুণ নামেই পরিচিত ছিলেন রোহন বোপান্না। চলতি বছরে প্যারিস অলিম্পিক্সের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর অবসর ঘোষণা করেন বোপান্না। ২০২৪ সালে সবচেয়ে বয়স্ক হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জেতেন বোপান্না। ভারতীয় টেনিসকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।
প্যারিস অলিম্পিক্সের পরই অবসর ঘোষণা করেন শরত কমল। বর্ষীয়ান এই টেবল টেনিস খেলোয়াড় দীর্ঘদিন ধরে ভারতীয় দলের সদস্য ছিলেন। কমনওয়েলথ গেমসে সাতটি সোনা জিতেছেন, এছাড়াও এশিয়ান গেমসে দুই বার ব্রোঞ্জ পেয়েছেন। অলিম্পিক্স পদকের স্বপ্ন অধরাই থেকেছে তাঁর।
ভারতীয় ফুটবল আইকন সুনীল ছেত্রী চলতি বছরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন। ২০০৫ সালে ভারতীয় দলে প্রথম খেলেন। এরপর ১৫১ ম্যাচে ৯৪ গোল আছে তাঁর নামের পাশে।












Click it and Unblock the Notifications