Year Ender 2024: চমকে দিলেন রুদ্রাঙ্কশ! বিশ্বরেকর্ড ভেঙে জাতীয় শ্যুটিংয়ে জুনিয়র খেতাব জয়ের স্মরণীয় নজির
Year Ender 2024: ২০২৪ সালে চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হলো ভারতীয় শ্যুটারদের। আন্তর্জাতিক আঙিনায় বিপুল সাফল্য এলেও অলিম্পিক্সে বেশিরভাগ ক্ষেত্রেই সাক্ষী হয়েছে হতাশা।
তবে বছরের শেষটা হলো চমকপ্রদভাবে। জাতীয় শ্যুটিং প্রতিযোগিতায় রুদ্রাক্ষ বালাসাহেব পাতিল জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হলেন বিশ্বরেকর্ড ভেঙে।

জাতীয় শ্যুটিং প্রতিযোগিতায় রাইফেল ইভেন্টে গতকালই সোনা জেতেন রুদ্রাঙ্কশ। ১০ মিটার এয়ার রাইফেলে সিনিয়র বিভাগের ফাইনালে হতাশ করলেও জুনিয়র বিভাগে খেতাব জিতলেন। ফাইনালে দ্বিতীয় শটটিই ছিল ১০.০। বাকি কোনওটিই ১০.৩-এর নীচে নামেনি।
২০২২ সালে কায়রোতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুদ্রাঙ্কশ ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ও দলগত সোনা জিতেছিলেন। গত বছর কায়রো বিশ্বকাপেও ব্যক্তিগত ও দলগত বিভাগের সোনা নিশ্চিত করেছিলেন তিনি। ভোপাল বিশ্বকাপে জেতেন ব্রোঞ্জ।
হাংঝৌ এশিয়ান গেমসে ও ডেগুতে অনুষ্ঠিত এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপের সোনাও রয়েছে রুদ্রাঙ্কশের ঝুলিতে। গতকাল তিনি জুনিয়র খেতাব জিতলেন জাতীয় শ্যুটিং প্রতিযোগিতায়। জুনিয়র ফাইনালে তাঁর স্কোর ছিল ২৫৪.৯। সিনিয়র পর্যায়ে বিশ্বরেকর্ডের মালিক অলিম্পিক্স চ্যাম্পিয়ন চিনের শেং লিহাওয়ের। তাঁর সেরা নজির ও রুদ্রাঙ্কশের গতকালের নজিরের ব্যবধান ০.৪।
জাতীয় শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন শাহু তুষার মানে। রেলওয়েজের হয়ে নেমে সিনিয়র পর্যায়ে প্রথম জাতীয় খেতাব দখল করলেন তিনি। এমপি স্টেট আকাদেমি শ্যুটিং রেঞ্জে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শাহু ফাইনালে ১০.১-এর নীচে স্কোরই করেননি।
২২ বছরের শাহু কোলাপুরের শ্যুটার। ২০১৫ সালে শ্যুটিং শুরু করেন। এয়ার রাইফেল মিক্সড টিমের হয়ে আইএসএসএফ বিশ্বকাপে সোনা জিতেছেন, যুব অলিম্পিক্সে ব্যক্তিগত বিভাগে রুপো জিতেছেন। এবার জাতীয় সিনিয়র খেতাব জিতলেন তেলঙ্গানার ধনুশ শ্রীকান্তের চেয়ে ০.১ স্কোর বেশি করে। সিনিয়র বিভাগে রুদ্রাঙ্কশ পদক জিততে পারেননি। রাজস্থানের যশ বর্ধন জিতেছেন ব্রোঞ্জ।
উল্লেখ্য, এবারের প্যারিস অলিম্পিক্সে ভারত যে ৬টি পদক জিতেছে তার তিনটিই শ্যুটিংয়ের। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জের দখল নেন মনু ভাকের ও সরবজ্যোৎ সিং। পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে ব্রোঞ্জ জেতে ভারতীয় দল।












Click it and Unblock the Notifications