Year Ender 2024: বছরভর হকিতে উজ্জ্বল পারফরম্যান্স পুরুষদের, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে মানরক্ষা মহিলাদের
বিদায়ের পথে ২০২৪, আসছে নতুন বছর ২০২৫। চলতি বছরে ছিল একাধিক খেলার ইভেন্ট। ব্যতিক্রম নয় হকিও। সারা বছরে কেমন পারফরম্যান্স করল ভারতীয় পুরুষ এবং মহিলা হকি দল, বছর শেষে ফিরে দেখা ভারতীয় হকি দলের সাফল্য-ব্যর্থতাগুলি।
প্রথমেই আসা যাক ভারতীয় পুরুষ হকি দলের কথায়। বিগত কয়েক বছর ধরেই ভারতীয় পুরুষ দলের পারফরম্যান্সের নবজাগরণ ঘটেছে। টোকিও অলিম্পিক্সের পর থেকেই ভরাতীয় পুরুষ হকি দলের পারফরম্যান্সের গ্রাফ যথেষ্ট ভালো। সেই ধারা অব্যাহত থাকল ২০২৪ সালে। টোকিও-র পর প্যারিসেও পদক জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় পুরুষ হকি দল। পাশাপাশি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে ভারত।

প্যারিসে দুরন্ত পারফরম্যান্স করে সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত। কিন্তু ফাইনালে উঠার ম্যাচে জার্মানির কাছে ২-৩ গোলে হারে ভারত। কিন্তু ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে ভারত ২-১ গোলে স্পেনের বিরুদ্ধে জয় পায়। সেই সঙ্গে টোকিও-র পর প্যারিসেও ব্রোঞ্জ পদক জেতে ভারত।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত ভাবে চ্যাম্পিয়ন হয় ভারত। গ্রুপ পর্যায়ের ম্যাচে চিন,জাপন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, পাকিস্তানকে হারিয়ে সেমিতে উঠে ভারত। এরপর সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে এবং ফাইনালে চিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপর জার্মানির বিরুদ্ধে ২ ম্যাচের সিরিজ ১-১ ড্র করে ভারত।
এবার আসা যাক মহিলা দলের কথায। ২০২৪ সালে অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় ভারতীয় মহিলা দল। কিন্তু বছরের শেষে পুরুষদের মতোই মহিলারাও এশিয়া সেরা হয়েছে। রাজগীরে বসেছিল মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এই টুর্নামেন্টে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, তাইল্যান্ড, চিন, জাপানের মতো প্রতিপক্ষদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় মহিলা দল।












Click it and Unblock the Notifications