Year-Ender 2024: অলিম্পিক্সের মঞ্চে লিঙ্গ বিতর্ক থেকে ভিনেশের ওজন বৃদ্ধি, বছর শেষে ফিরে দেখা সেরা বিতর্কগুলি
ক্যালেন্ডারের পাতা বলছে বিদায়ের পথে ২০২৪। নতুন বছর শুরু হতে খুব বেশি বাকি নেই। ফলে চলতি বছরের হিসেব নিকেষ শুরু হয়ে গিয়েছে। একটা গোটা বছরের সঙ্গে জড়িয়ে থাকা নানা ঘটনা। খেলার মাঠে সাফল্য-ব্যর্থতার সঙ্গে মিশে থাকে বিতর্ক। ২০২৪ সালে খেলার মাঠে কোন কোন বিতর্কগুলি সংবাদ শিরোনামে থাকল, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
চলতি বছর প্যারিসে বসেছিল অলিম্পিক্সের আসর। অলিম্পিক্স হবে বিতর্ক হবে না তাই হয় নাকি। অলিম্পিক্সের সময় থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ইমানে খেলিফ। মহিলাদের ৬৬ কেজি বক্সিং বিভাগে খেলেছিলেন আলজেরিয়ান ইমানে খেলিফ। শেষ ১৬-তে তাঁর প্রতিপক্ষ অ্যাঞ্জেলা ক্যারিনি ম্যাচ শুরুর মাত্র ৪৬ সেকেন্ডেই নাম প্রত্যাহার করে নেন এবং তিনি অভিযোগ করেন ইমানে খেলিফ পুরুষ।

অলিম্পিক্সের মঞ্চে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন ভিনেশ ফোগাট। একের পর এক প্রতিযোগীকে হারিয়ে ফাইনালে উঠেন। পদকও নিশ্চিত হয়ে যায় তঁার। কিন্তু ফাইনালের দিন সকালে জানা যায় তাঁর ১০০ গ্রাম বেশি ওজন রয়েছে। সেই কারণে তারকা কুস্তিগীরকে ফাইনাল ম্যাচের আগেই বাতিল ঘোষণা করা হয়েছিল!
বিতর্কের দাবানল সৃষ্টি হয় ভিনেশকে ঘিরে। এমনকী এরপর বিচার চেয়ে ভিনেশ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট ওরফে সিএএসের কাছে গিয়েছিলেন। কিন্তু ভিনেশের আবেদন খারিজ করে দেয় আদালত। পদক পেলেন ভিনেশ। কিন্তু বছরভর সংবাদ শিরোনামে থাকলেন ভিনেশ।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বির্তক সৃষ্টি হল ২০২৪ সালে। মূলত টি২০ বিশ্বকাপের পর থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে বিতর্ক তৈরি হয়। পাকিস্তানে ভারতের খেলা নিয়ে প্রথম থেকেই অনর ছিল। শেষে ভারত জানিয়েও দেয় নিরাপত্তার কারণে ভারত পাকিস্তানে খেলতে যাবে না। ফলে হাইব্রিড মডেলে নিয়েই চর্চা শুরু হয়। বছর শেষে সুর নরমও করেছে পিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট হয়ত কেটে যাবে কয়েক দিনের মধ্যেই। কিন্তু যেভাবে টুর্নামেন্টের ভেন্যু নিয়ে বিতর্ক হল তা নজিরবিহীন।
২০২৪ সালে ব্যালন ডি'অর বয়কট করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল রিয়াল মাদ্রিদ। খেতাব জিতছেন রদ্রি। স্পেনের ইউরো কাপজয়ী দলের সদস্য তথা ম্যানচেস্টার সিটির নির্ভরযোগ্য ফুটবলার। এবার মেসি বা রোনাল্ডো কেউ মনোনয়ন পাননি শেষ ধাপে। ভিনিসিয়াস জুনিয়র এই পুরস্কার না পাওয়ায় ব্যালন ডি'অর বয়কট করে রিয়াল মাদ্রিদ।
জ্যানিক সিনার এই বছর এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন এবং এটিপি ফাইনালে জয়ী হওয়ার পাশাপাশি দুটি গ্র্যান্ড স্ল্যামও জিতেছেন৷ কিন্তু ভুল করে নিষিদ্ধ ঔষধ সেবন করে ডোপিংয়ের ফঁাদে পরেন সিনার। কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হন।












Click it and Unblock the Notifications