Year Ender 2024: গুকেশের বিশ্ব জয় থেকে চেস অলিম্পিয়াডে সোনা , চলতি বছরে ভারতীয় দাবায় শুধুই সাফল্য
ভারতীয় দাবার জন্য ২০২৪ সালটা স্মরণীয় একটা বছর হিসেবেই থাকবে। ২০২৪ সালে ভারতীয় দাবায় শুধুই সাফল্য। আর প্রজ্ঞানন্দ থেকে ডি গুকেশ বছরভর ভারতীয় দাবাকে সাফল্য উপহার দিয়ে গেলেন দাবাড়ুরা। ২০২৪ সালে সাফল্যের আলোয় উদ্ভাসিত হল ভারতীয় দল। এবার এক নজরে ফিরে দেখা চলতি বছরে ভারতীয় দাবাড়ুদের অনবদ্য পারফরম্যান্স।
প্রথমেই উল্লেখ করতে হবে ডি গুকেশের কথা। বিশ্ব দাবায় ইতিহাস সৃষ্টি করেছেন ডি গুকেশ। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। ফলে বছর শেষে গুকেশকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব দাবার খেতাব জিতেছেন গুকেশ। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দাবাকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন গুকেশ।

চতি বছরে চেস অলিম্পিয়াডে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় পুরুষ এবং মহিলা দাবা দল।উল্লেখযোগ্যভাবে, ভারতীয় পুরুষ ও মহিলা উভয় দলই বুদাপেস্টে ইতিহাস তৈরি করেছে চেস অলিম্পিয়াডে সোনা জয়ের মধ্য দিয়ে।
হাঙ্গেরির বুদাপেস্টে এবার বসেছিল ফিডে চেস অলিম্পিয়াডের আসর। ভারতকে প্রথম সোনা এনে দেয় ভারতীয় পুরুষ দল। এই দলে ছিলেন ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, বিদিত গুজরাতি ও পেন্টালা হরিকৃষ্ণ। ভারতের পুরুষ দল স্লোভেনিয়ার বিরুদ্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যেতেই সোনা নিশ্চিত হয়ে যায়।ভারতীয় মহিলা দলও চ্যাম্পিয়ন হয়ে সোনা জেতে। এর আগে এই টুর্নামেন্টে ভারতের সবচেয়ে ভাল ফল ছিল দুটি ব্রোঞ্জ, ২০১৪ ও ২০২২ এ এটা জিতেছিল ভারত।
চেন্নাইয়ের একই পরিবারের দুজন গ্র্যান্ডমাস্টার নজির সৃষ্টি করেছেন আর প্রজ্ঞানন্দ এবং তার দিদি বৈশালী, যারা চলতি বছরে ২৫০০ ইএলও রেটিং অতিক্রম করেছেন৷ আনন্দের পর অর্জুন এরিগাইসি দ্বিতীয় ভারতীয় হিবেবে ২৮০০ ইলো রেটিং পয়েন্ট অতিক্রম করেছেন। ইউরোপিয়ান চেস ক্লাব কাপের পঞ্চম রাউন্ডে রাশিয়ার দিমিত্রি আন্দ্রেইকিনকে হারিয়ে ভারতীয় দাবাড়ু এই রেকর্ড গড়েন।












Click it and Unblock the Notifications