Year-Ender 2024: মানু ভাকের থেকে আর্মান্ড দুপ্লান্তিস, ২০২৪ সালে অ্যাথলেটিক্সে নতুন তারকা হলেন কারা?
বিদায়ের পথে ২০২৪, আসছে নতুন বছর ২০২৫। নতুন বছর শুরু হতে খুব বেশি বাকি নেই। ফলে চলতি বছরের হিসেব নিকেষ শুরু হয়ে গিয়েছে। একটা গোটা বছরের সঙ্গে জড়িয়ে থাকা নানা ঘটনা। ব্যাতিক্রম নয় খেলার মাঠও। একটা বছরে সৃষ্টি হয় নানা রেকর্ডও। ক্রিকেট, ফুটবল, টেনিসের পাশাপাশি অ্যাথলেটিক্সেও নজর কেড়েছেন একাধিক ক্রীড়াবিদ।
সারা বছর ধরেই একাধিক তারকা আর্বিভাব হয়েছে খেলাধুলার জগতে। তাদের মধ্যে কারা হয়ে উঠলেন চলতি বছরে নক্ষত্র? চলতি বছর অনুষ্ঠিত হয়েছে প্যারিস অলিম্পিক্স। ফলে অনেক ক্রীড়াবিদই নজরকাড়া পারফরম্যান্স করেছেন। কিন্ত এদের মধ্যে অনেকেই তাঁর পারফরম্যান্সের মধ্য দিয়ে অতিরিক্ত মজর কেড়েছেন।

এই তালিকায় প্রথমেই নাম উঠে আসবে ভারতীয় মহিলা শুট্যার মানু ভাকেরের। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে ইতিহাস সৃষ্টি করেছেন মানু। প্রথম ভারতীয় হিসেবে একটি অলিম্পিক্সে দুটি পদক জিতেছেন।
ব্যাক্তিগত রাউন্ডে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ব্রোঞ্জ জয়ের পাশাপাশি মিক্সড টিম ইভেন্টে ১০ এয়ার পিস্তল ইভেন্টে সরবজ্যোত সিংয়ের সঙ্গে যৌথভাবে ব্রোঞ্জ জেতেন। একটুর জন্য তৃতীয় পদক জিততে পারেননি।
কিন্তু অল্প বয়সেই যেভাবে অলিম্পিক্সের মতো ইভেন্টে জোড়া পদক জিতেছেন মানু ভাকের তার ফলে ভারতীয় খেলাধুলায় নতুন একজন আইকন হয়ে উঠেছেন। শুধু অলিম্পিক্স নয় শুটিংয়ে বিগত কয়েক বছর ধরেই ধারাবাহিক সাফল্য পাচ্ছেন মানু। ফলে ২০২৪ সালে রাইজিং স্টার হিসেবে অবশ্যই থাকবে মানু ভাকেরের নাম।
তালিকায় দ্বিতীয় নাম আর্মান্ড দুপ্লান্তিস। পোল ভল্টে নিজের বিশ্বরেকর্ড নিজেই ভেঙেছেন আর্মান্ড দুপ্লান্তিস। প্যারিস অলিম্পিক্স থেকে ডায়মন্ড লিগ ২০২৪ সালে সোনা জয় যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন আর্মান্ড । আর্মান্ডের জন্ম আমেরিকায়। কিন্তু তিনি তাঁর মায়ের দেশ সুইডেনের হয়েই প্রতিনিধিত্ব করেন। এবার সারা বছর ধরেই পোল ভল্টে তাঁর সাফল্য ছিল ইর্ষনীয়।
এই তালিকায় তৃতীয় নাম রায়ান ক্রাউজার। আমেরিকান এই অ্যাথলিটও সারা বছরে নজরকাড়া সাফল্য পেয়েছেন। ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে শট পুটে সোনা জিতেছেন। ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছেন। ফলে ক্রাউজারও এই তালিকায় জায়গা করে নিয়েছেন।












Click it and Unblock the Notifications