Year Ender 2023: বেদী থেকে হাবিব, ২০২৩ সালে বর্তমান থেকে অতীতের ভিড়ে মিশে গেলেন ময়দানের একাধিক নক্ষত্র

ক্যালেন্ডারের পাতা বলছে বিদায়ের পথে ২০২৩। আরও একটা বছর সমাপ্তির পথে। সেইসঙ্গে ইতিহাসের পাতায় চলে যাচ্ছে নানা ঘটনা। বর্তমান থেকে অতীতের ভিড়ে মিশে যান আমাদের প্রিয় মানুষরা। ২০২৩ সালেও তারার দেশে পাড়ি দিয়েছেন খেলার মাঠের একাধিক নক্ষত্র। চলতি বছরে আমরা হারিয়েছি ক্রিকেট থেকে ফুটবলের একাধিক নক্ষত্রকে, যারা ছি‌লেন নিজস্ব ক্ষেত্রে আইকন।

চলতি বছরের ৯ জুলানই প্রয়াত হন কিংবদন্তি স্প্যানিশ ফুটবলার লুইস সুয়ারেজ। ৮৮ বছরের প্রাক্তন বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একমাত্র স্প্যানিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি'অর জয়ের কৃতিত্ব ছিলসুয়ারেজের। কিংবদন্তিকে হারিয়ে শোকের ছায়া নামে বিশ্ব ফুটবলে।

Year Ender 2023

ফুটবল জীবনে বার্সেলোনা, ইন্টার মিলান, সাম্পাদোরিয়া-সহ একাধিক ক্লাবে খেলেছেন। স্প্যানিশ ফুটবল সুয়ারেজের অবদান অনস্বীকার্য, শুধু ফুটবলার নন কোচ হিসাবেও দায়িত্ব পালন করেছেন এই স্প্যানিশ কিংবদন্তি। কিন্তু ২০২৩ সালেই ফুটবলের আকাশ থেকে ঝড়ে গেল সুয়ারেজ নক্ষত্র।

জুন মাসের ২৪ তারিখেই ব্রিটিশ ফুটবলে নক্ষত্র পতন হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৯ বছর বয়সেই প্রয়াত হলেন ট্রেভর ফ্রান্সিস। নটিংহ্যাম ফরেস্ট-ম্যান সিটির মতো দলে খেলার পাশাপাশি ইংল্যান্ডের হয়ে ৫২ ম্যাচেও প্রতি‌নিধিত্ব করেছেন এই ফৱোয়ার্ড। এমনকি খেলা ছাড়ার পর শেফিল্ড এফসিতে কোচের ভূমিকাতেও দেখা গিয়েছে ট্রেভরকে।

সত্তরের দশকে ভারতীয় ফুটবলে সোনালী অধ্যায়ের অন্যতম নাম মহম্মদ হাবিব। কলকাতা ময়দানের 'বড়ে মিঁঞা' মহম্মদ হাবিব প্রয়াত হয়েছেন চলতি বছরের ১৫ অগাস্ট। ৭৪ বছর বয়সে প্রয়াত হন তিন প্রধানে খেলা এই কিংবদন্তি ফুটবলার। তিন প্রধানে দাপিয়ে খেলেছেন। তেমনই হাবিব বেশ কয়েক বার মহমেডানের কোচ হয়েছেন।

গত দুই বছর ধরেই শরীরটা একদমই ভালো ছিল না মহম্মদ হাবিবের। গত বছর তিনি ডিমেনশিয়া ও পারকিনসন সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন। জীবনের লড়াইয়ে অবশেষে হার মানলেন হাবিব। নিজের শহরে হায়দরাবাদেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রেখে গেলেন স্ত্রী ও তিন কন্যাকে। ১৯৬৫ থেকে ১৯৭৬-এর মধ্যে হাবিব ভারতের হয়ে বহু আন্তর্জাতিক টুর্নামেন্টে মাঠে নামেন।

চলতি বছরের ২১ অক্টোবর প্রয়াত হয়েছেন প্রয়াত কিংবদন্তি ফুটবলার স্যর ববি চার্লটন। ২০২০ সালে স্মৃতিভ্রংশজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার পর থেকে তিনি সুস্থ হওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত থেমে গেল দৌড়। ৮৬ বছর বয়সেই চির ঘুমের দেশে চলে গেলেন ১৯৬৬ সালে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপজয়ী এই তারকা। তাঁর প্রয়াণে শোকের ছায়া ইংল্যান্ড সহ বিশ্ব ফুটবলে।

ফুটবল থেকে এবার আসার যাক ক্রিকেটে। বিশ্বকাপের মধ্যেই ২৩ অক্টোবর প্রয়াত হন বিষেণ সিং বেদী । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রাক্তন এই ক্রিকেটার। শেষ পর্যন্ত বিশ্বকাপের মধ্যেই জীবনের বাইশগজকে চির বিদায় জানালেন বেদী। এই কিংবদন্তির প্রয়াণে ভারতীয় ক্রিকেট মহলে শোকের ছায়া নামে।

১৯৬৬ সালের ৩১ ডিসেম্বর জাতীয় ক্রিকেট দলের হয়ে অভিষেক হয় বেদীর। অভিষেক ম্যাচে প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতের হয়ে ৬৭টি টেস্ট ও ১০টি এক দিনের ম্যাচ খেলেছেন বেদী। টেস্টে নিয়েছেন ২৬৬টি উইকেট।ভারতের প্রাক্তন অধিনায়ক বিষেণ সিং বেদী দেশের হয়ে একাধিক ইতিহাস রচনা করে গেছেন। ব্লু ব্রিগেডদের স্পিন বোলিংয়ের বিপ্লব তার হাত ধরেই আসে।

চলতি বছরের ৩ সেপ্টেম্বর প্রয়াত হন জিম্বাবোয়ে দলের প্রাক্তন ক্রিকেটার। জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিকের মৃত্যু কালে বয়স হয়েছিল মাত্র ৪৯। মাত্র ১৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর।জিম্বাবোয়ের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ১০০টি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন।

চলতি বছরের ৩ সেপ্টেম্বর প্রয়াত হন টেস্ট ক্রিকেটের প্রথম নিরপেক্ষ আম্পায়ার পিলু রিপোর্টার। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।১৪টি টেস্ট এবং ২২টি একদিনের ম্যাচে অ্যাম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+