Year Ender 2023: সাক্ষীদের আন্দোলন থেকে ফুটবল কর্তার কিসসা, এক নজরে খেলার দুনিয়ার বছরের সেরা পাঁচটি বিতর্ক
ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বর মাস মানেই নতুন বছরের আগমনের প্রতীক্ষা। সেইসঙ্গে শেষ হতে চলা বছরের হিসাব নিকেষ। সাফল্য-ব্যর্থতার সঙ্গে প্রতিটি বছরের সঙ্গে জুড়ে থাকে একাধিক বিতর্কও। ব্যতিক্রম নয় বেলাশেষের ২০২৩ সালও। রাজনীতি-সমাজ-বিনোদনের মতোই খেলার মাঠেও বছরভর জুড়ে ছিল একাধিক বিতর্ক। তারই বাছাই করা কয়েকটি বিতর্ক তুলে ধরা হল এই প্রতিবেদনে।
২০২৩ সালে ভারতীয় খেলাধুলার বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল কুস্তি। বছরের শুরু থেকে শেষ যা অব্যাহত থাকল। এমনকি মাঝের কয়েকমাস তো সব সময়ই সংবাদ শিরোনামে ছিল কুস্তি। ভারতীয় কুস্তিকে নিয়ে চলতি বছরের শুরু থেকেই অচলাবস্তা চলছিল। ফেডেরেশনের বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে ধর্না দিয়েছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটের মতো কুস্তিগিররা। শেষ পর্যন্ত কেন্দ্রের হস্তক্ষেপে পদত্যাগ করেন ব্রিজভূষণ।

মহিলা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্প্যানিশ ফুটবল সভাপতির চুম্বন কাণ্ড বিতর্কের ঝড় তোলে।বিশ্বকাপ জয়ের পর স্প্যানিশ মহিলা ফুটবলার হেনি হেরমোসোকে জড়িয়ে ধরে চুমু দেন লুইস রুবিয়ালেস। যা বড় বিতর্কের জন্ম দেয়। ২০ আগস্ট সিডনিতে ফিফা মহিলা বিশ্বকাপের ফাইনালের পুরস্কার মঞ্চে রুবিয়ালেস স্প্যানিশ মিডফিল্ডার হেনি হেরমোসোকে দৃষ্টিকটুভাবে চুমু দিয়ে বসেন।
রুবিয়ালেস বরাবর দাবি করে আসছিলেন যে, চুমুর মধ্যে খারাপ কিছু ছিল না এবং দু'জনের সম্মতিও ছিল। বিতর্ক হলেও তিনি স্পেন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ করতেও অস্বীকার করেন তিনি। পরে তাঁকে বরখাস্ত করা হয়। বিষয়টি ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির কাছে যায়। ফিফার কমিটি রুবিয়ালেসকে দোষী সাব্যস্ত করে তাঁকে তিন বছরের জন্য ফুটবল সংক্রান্ত কাজকর্ম থেকে নির্বাসিত করেছে।
এবার নজর রাখা যাক টেনিসের দিকে। ডোপিং কাণ্ডে জড়িয়ে পড়ে বড় শাস্তি পেলেন সিমোনা হালেপ। দু'বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ীর নমুনায় নিষিদ্ধ শক্তি বর্ধক রোক্সাডুস্ট্যাটের অস্তিত্ব পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে ডোপিং বিরোধী দু'টি নিয়মভঙ্গের অভিযোগ উঠে। নমুনায় নিষিদ্ধ শক্তি বর্ধক পাওয়ার পর ২০২২ সালের অক্টোবর মাস থেকে সাময়িক ভাবে নির্বাসিত করা হয়েছিল হালেপকে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে হালেপকে চার বছরের জন্য নির্বাসিত করা হয়।
বড় বিতর্ক ছিল অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইমড আউট বিতর্ক। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে প্রথমবার টাইমড আউটের শিকার হন ম্যাথিউজ। যে হেলমেট নিয়ে প্রথমে নেমেছিলেন, সেটায় কিছু গলদ ছিল। পরে আরও একটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত ছিল না। ম্যাথিউজের পরতে অসুবিধা হচ্ছিল, কারণ হেলমেটের স্ট্র্যাপ ভাঙা ছিল৷
কিন্তু এর মধ্যেই বেশ কিছুটা সময় কেটে যায় ৷ সেইসময়েই আম্পায়ারের কাছে আউটের আবেদন জানান বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান, সেই আবেদনের ভিত্তিতে আউট হন ম্যাথিউজ। যদিও এই বিতর্কিত আউটকে এবার চিরতরে বন্ধ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমসিসি।
এশিয়ান গেমস চলতি বছর অনুষ্ঠিত হয় চিনে। কিন্তু ভারতীয় উশু দলের বেশ কয়েকজন ক্রীড়াবিদকে ভিসা দেয়নি চিন। কারণ তাঁরা অরুণাচলপ্রদেশের বাসিন্দা। ভারতের অরুণাচল প্রদেশের বাসিন্দা তিন মহিলা উশু খেলোয়াড় নেইমান ওয়াংসু, ওনিলু তেগা এবং মেপুং লামগুকে ভিসা দেয়নি চিন। ১১ জনের উশু দলের এশিয়ান গেমস খেলতে যাওয়ার কথা ছিল।
সাত জন পুরুষ এবং চার জন মহিলা খেলোয়াড় ছিলেন সেই দলে। দলের সঙ্গেই চিন যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু ওই তিন খেলোয়াড় তাঁদের ছাড়পত্র পাননি। চিনের এই সিদ্ধান্ত অবাক করার মতোই। এই ঘটনায় ভারত-চিন কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়ে। কড়া অবস্থান নেয় দিল্লি। চিনেের এই সিদ্ধান্ত চলতি বছরে বড় বিতর্কের জন্ম দেয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications