Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফিরে দেখা ২০২২: ভারতীয় প্যাডলারদের উল্লেখযোগ্য সাফল্য কমনওয়েলথ গেমসে, একনজরে টিটি-র খতিয়ান

ভারতীয় টেবল টেনিসের ক্ষেত্রেও চলতি বছরটা ভালোই কাটল। সেরা সাফল্য এসেছে কমনওয়েলথ গেমসে। বার্মিংহ্যামে বয়সকে তুড়ি মেরে দেশের হয়ে সবচেয়ে উজ্জ্বল হয়ে রইলেন অচন্ত শরথ কমল। অল্প বয়সের প্যাডলারদের সাফল্যও ভবিষ্যতে তাঁদের নিয়ে যে স্বপ্ন দেখা যায় সেই বার্তা দিল।

উজ্জ্বলতম শরথ কমল

উজ্জ্বলতম শরথ কমল

অচন্ত শরথ কমল একটি সিঙ্গলস-সহ তিনচি সোনা জিতলেন বার্মিংহ্যাম গেমস থেকে। ৪০ বছরের শরথ কমল চলতি বছর ক্রীড়া প্রশাসনেও পদার্পণ করলেন। আপাতত তিনি ভারতীয় অলিম্পিক সংস্থার অ্যাথলিটস কমিশনের সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। ইন্টারন্যাশনাল টেবল টেনিস ফেডারেশনের প্লেয়ারদের সংগঠনের জয়েন্ট চেয়ার পদেও বসলেন প্রথম ভারতীয় হিসেবে। চলতি বছর শরথ কমল পেলেন মেজর ধ্যান চাঁদ খেল রত্ন পুরস্কার। কমনওয়েলথ গেমসে তিনি সিঙ্গলস, টিম ও মিক্সড ইভেন্টে সোনা জেতেন। মিক্সড ইভেন্টের সোনাটি জেতেন ২৪ বছরের সৃজা আকুলার সঙ্গে জুটি বেঁধে।

কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য

কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য

এবারের কমনওয়েলথ গেমস থেকে ভারত টিটিতে (প্যারা ইভেন্ট-সহ) ৪টি সোনা, একটি রুপো ও দুটি ব্রোঞ্জ জিতেছে। পুরুষদের সিঙ্গলসের সোনা জেতেন শরথ কমল, ব্রোঞ্জ জেতেন জি সাথিয়ান। পুরুষদের ডাবলসে রুপো জেতেন শরথ কমল-সাথিয়ান। মিক্সড ডাবলসে শরথ-সৃজার সোনালি সাফল্য। পুরুষদের দলগত ইভেন্টে ভারত সোনা জেতে, এই দলে শরথ ও সাথিয়ানের সঙ্গে ছিলেন হরমীত দেশাই ও সানিল শেট্টি। প্যারা টিটিতে সোনা জেতেন ভাবিনা প্যাটেল। ব্রোঞ্জ জেতেন সোনালবেন প্যাটেল।

মনিকা ইতিহাস গড়লেন

মনিকা ইতিহাস গড়লেন

২০১৮ সালের কমনওয়েলথ গেমসে মনিকা বাত্রা চারটি পদক জিতেছিলেন। এবার একাধিক বিতর্কের ঢেউ সামলানো মনিকাকে ঘিরে পদকের প্রত্যাশা করছিলেন অনেকেই। কিন্তু শেষ অবধি তাঁকে খালি হাতেই ফিরতে হয়। যদিও এরপর ব্যাঙ্ককে এশিয়া কাপে তিনি দারুণভাবে কামব্যাক করেন। বিশ্বের প্রথম দশে থাকা দুই প্যাডলারের বিরুদ্ধে জয় ছিনিয়ে চমকে দেন সকলকেই। তবে শেষরক্ষা হয়নি। ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয় মনিকাকে, এশিয়া কাপ টিটির ইতিহাসে এটিই ভারতের প্রথম পদক।

কাটে সংশয়ের মেঘ

কাটে সংশয়ের মেঘ

যদিও চলতি বছরের শুরুতে ছিল উদ্বেগ। দিল্লি হাইকোর্টের নির্দেশে সাসপেন্ড হয় টেবল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়া বা টিটিএফআই। গভর্নিং বডির কাজকর্ম আদালত সন্তোষজনক বলে মনে করেনি। এর ফলে কমনওয়েলথ গেমস-সহ বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে ভারতীয়দের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এরপর কোর্ট নিযুক্ত প্রশাসকমণ্ডলীর উপর দায়িত্ব ন্যস্ত হয় যাতে প্লেয়ারদের প্রস্তুতি ব্যাহত না হয়। এরই মধ্যে মানুষ শাহ, স্বস্তিকা ঘোষ, অর্চনা কামাথ ও দিয়া চাতালে কমনওয়েলথ গেমসের দল থেকে বাদ পড়াকে চ্যালেঞ্জ জানান। শেষ অবধি আইনি লড়াইয়ে চাতালে জয়লাভ করে বার্মিংহ্যাম গেমসের দলে জায়গা করে নেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+