ফিরে দেখা ২০২১: বিরাট বনাম বিসিসিআই থেকে হার্দিকে’র পাঁচ কোটি’র ঘড়ি, এক নজরে ক্রীড়া জগতের সেরা দশ বিতর্ক
ফিরে দেখা ২০২১: বিরাট বনাম বিসিসিআই থেকে হার্দিকে’র পাঁচ কোটি’র ঘড়ি, এক নজরে ক্রীড়া জগতের সেরা দশ বিতর্ক
সব থেকে বড় ঐক্যবদ্ধ শক্তি হিসেবে বিবেচনা করা হয় খেলা'কে। কোভিড মহামারী'র ভয়াবহতা'র মধ্যে প্রতিনিয়ত বাঁচার লড়াই চালানো, প্রিয় জন হারিয়ে গভীর শোকের কোলে ঢলে পরা বিশ্ববাসীর মনকে একটু হলেও শান্তি দিয়েছে ২০২১-এর একাধিক স্পোর্টিং ইভেন্ট। শেষ দু'বছর হাসতে ভুলে যাওয়া মানুষগুলি'র মুখে হাসি ফুটিয়েছে ইউরো কাপ, অলিম্পিক, প্যারাঅলিম্পিক, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, টি-২০ বিশ্বকাপ, আইপিএল সহ একাধিক মেজর ইভেন্ট। ক্রীড়াক্ষেত্রে একাধিক আনন্দদায়ক মুহূর্ত উপহার দিলেও ২০২১-এ ক্রীড়া জগতে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। বছর শেষে আগে সেই রকম দশটি বিতর্কিত ঘটনাই ওয়ানইন্ডিয়া বাংলা তুলে ধরল পাঠকদের সামনে।

বিরাট কোহলি বনাম বিসিসিআই:
এই বছরটা খুব একটা ভাল কাটেনি বিরাট কোহলি'র। টি-২০ ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়কত্ব নিজে থেকে ছেড়ে দিলেও তাঁকে ওডিআই ক্রিকেটে জাতীয় দলের অধিনায়কের পদ থেকে সরিয়েছে দিয়েছে বিসিসিআই। একাধিক রিপোর্ট অনুযায়ী বিরাট'কে ওডিআই-এর অধিনায়কত্ব ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল বোর্ড। কিন্তু বোর্ডের এই দাবিকে নস্যাৎ করে দিয়েছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক। কোহলি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দল নির্বাচনের ৯০ মিনিট আগে তাঁকে জানানো হয় যে তাঁকে ওডিআই দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। অক্টোবর থেকেই এই অবচ্ছাতি পরিস্থিতি তৈরি হচ্ছিল। বিরাটের এই মন্তব্যের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিসিসিআই-এর তরফে। তবে, শীঘ্রই সঠিক সময়ে এই বিষয়ে বোর্ড নিজের অবস্থান স্পষ্ট করবে, মনে করছেন বিশেষজ্ঞরা।

বিরাট কোহলি বনাম রোহিত শর্মা:
বিসিসিআই-এর সঙ্গে বিরাট কোহলি'র দ্বন্দ্বের আঁচ পড়েছে রোহিত শর্মা'র সঙ্গে তাঁর সম্পর্কেও। বিরাটের পরিবর্তে হোয়াইট বল ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক রোহিত। চোটের কারণে দক্ষিণ আফ্রিকা'র বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে রোহিতের ছিটকে যাওয়া এবং ওডিআই সিরিজে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিরাটের না খেলা দু'জনের মধ্যে ছায়া দ্বন্দ্ব উস্কে দিয়েছে। এতে সিঁদুরে মেঘ দেখছেন জাতী দলের সমর্থকেরা। যদিও দক্ষিণ আফ্রিকায় উড়ে যাওয়ার আগে বিরাট কোহলি জানিয়েছিলেন, নির্বাচনের জন্য তিনি সব সময়েই উপলব্ধ রয়েছেন এবং রোহিত শর্মা'র প্রতি তাঁর সম্পূর্ণ সহযোগীতা থাকবে।

ভিনেশ ফোগাটের উপর ভারতীয় রেসলিং ফেডারেশনের সাসপেনসন:
টোকিও অলিম্পিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভিনেশ ফোগাট'কে সাময়িক ভাবে সাসপেন্ড করেছে ভারতের রেসলিং ফেডারেশনষ। টোকিও অলিম্পিকে ভারতীয় কুস্তিগীরের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। অলিম্পিকের আগে হাঙ্গেরি'তে কোচ ভোলের আকসের থেকে প্রশিক্ষণ নিচ্ছিলেন ভিনেশ। সেখান থেকেই তিনি সরাসরি উড়ে যান টোকিও-এ। তিনি গেমস ভিলেজে থাকতে এবং ভারতের অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে অনুশীলন করতে অস্বীকার করেন। ভারতীয় দলের অফিসিয়াল স্পনসরের আউট ফিটের পরিবর্তে একটি আন্তর্জাতিক সংস্থার আউট ফিট পরে প্রতিযোগীতায় অংশ নিয়েছিলেন তিনি।

টিম পেইনের বিরুদ্ধে সেক্সটিং-এর অভিযোগ:
এই বছর অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম পেইনের বিরুদ্ধে ওঠে সেক্সটিং-এর অভিযোগ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রভাব যাতে জাতীয় দলে না পড়ে তার জন্য চলতি অ্যাশেজের আগেই নিজে থেকে অস্ট্রেলিয়ার অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান টিম। রিপোর্ট অনুযায়ী টিম এক মহিলার সঙ্গে ২০১৭ সালে কিছু সেক্সুয়াল গ্রাফিকস এবং আবেদনময় ম্যাসেজ চালাচালি করেন। টিম সরে দাঁড়ানোর পর তাঁক পরিবর্তে অস্ট্রেলিয়ার নয়া অধিনায়ক নির্বাচিত হন প্যাট কামিন্স।

সৌম্যদ্বীপ রায়ের বিরুদ্ধে মোনিকা বাত্রা’র ফিক্সিং-এর অভিযোগ:
জাতীয় টেবল টেনিস দলের কোচ সৌম্যদ্বীপ রায়ের বিরুদ্ধে ফিক্সিং-এর অভিযোগ আনেন মনিকা বাত্রা। বাত্রা জানান, টোকিও অলিম্পিক কোয়ালিফায়ারে সৌম্যদ্বীপ তাঁকে অনুরোধ করেছিলেন একটি ম্যাচ ছেড়ে দেওয়ার জন্য। উল্লেখ্য, বাত্রার সেই ম্যাচটি পড়েছিল সৌম্যদ্বীপের অপর ছাত্রীর বিরুদ্ধে। এই অভিযোগের তদন্তের জন্য তিন সদস্যেক একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট।

সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব থেকে ডেভিড ওয়ার্নারের অপসারণ:
২০২১ আইপিএল-এ ডেভিড ওয়ার্নার বনাম সানরাইজার্স হায়দরাবাদ বিতর্ক'কে কেন্দ্র করে কম কালি খরচ হয়নি কাগজগুলির। ২০১৬ সালে ওয়ার্নারের নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ২০২১-এ দল ছন্দে না থাকায় মাঝ মরসুমেই অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ওয়ার্নার'কে। তাঁর পরিবর্তে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় কেন উইলিয়ামসনের হাতে। এই সময়ে হায়দরাবাদের প্রথম একাদশেও বেশ কিছু ম্যাচে জায়গা হয়নি ওয়ার্নারের।

মানু ভাকেরের পিস্তল বিভ্রাট:
পিস্তল বিভ্রাটের কারণে টোকিও অলিম্পিকের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে'র ফাইনালে পৌঁছতে পারেননি মানু ভাকের। কোয়ালিফিকেসনের দ্বিতীয় সিরেজের মাঝামাঝি তাঁর পিস্তলের ইলেকট্রনিক্স ট্রিগারে সমস্যা দেখা দেয়। শেষ পর্যন্ত সময়ের চাপে পড়ে ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেননি মানু। এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে যখন তিনি চতুর্থ স্থানে ছিলেন।

মানু ভাকের বনাম কোচ জসপাল রানা:
অলিম্পিকের আগেই ২০২১-এর মার্চে প্রথম সমস্যা তৈরি হয় এই দু'জনের মধ্যে। মার্চে ২৫ মিটার পিস্তল ইভেন্টে অল্পের জন্য সোনা হাতছাড়া হয় মানু'র। এরপরে, কোচ রানা একটি সাদা টি-শার্ট পরে আসেন যাতে মানুর দাবি, ব্যক্তিগত বার্তা লেখা ছিল। অলিম্পিকে মানু ভাকেরের খারাপ পারফরম্যান্সের পর এই ঘটনা সামনে আসে।

হার্দিক পান্ডিয়া’র পাঁচ কোটি টাকার ঘড়ি:
আইপিএল এবং টি-২০ বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স একেবারেই আশানুরূপ ছিল না। খারাপ পারফরম্যান্সের মধ্যে দেশে ফিরে বিতর্কে জড়িয়ে পড়েন জুনিয়র পান্ডিয়া। দেশে ফেরার সঙ্গে সঙ্গে মুম্বই বিমানবন্দরে কাস্টমস ডিপার্টমেন্ট তাঁর দু'টি ঘড়ি বাজেয়াপ্ত করে। পান্ডিয়া'র কাছে এই দু'টি ঘড়ির বিল না থাকার কারণে তা বাতিল করা হয়েছিল। প্রথমে বলা হচ্ছিল এই দু'টি ঘড়ির দাম প্রায় পাঁচ কোটি টাকা কিন্তু হার্দিক পরে হার্দিক জানান ঘড়ি দু'টি মূল্য দেড় কোটি টাকা। নিজের অবস্থান স্পষ্ট করে পান্ডিয়া পরে জানান তিনি দেশের আইনশৃঙ্খলা মেনে চাল এক নাগরিক এবং সব রকম সরকারী সংস্থার প্রতি শ্রদ্ধাশীল।

অলিম্পিকে বিচারকের সিদ্ধান্তের ঘিরে প্রশ্ন মেরি কমের:
ফ্লাইওয়েট (৫১ কেজি) বিভাগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি'র বক্সিং টাস্ক ফোর্সের খারাপ সিদ্ধান্তে'র বিরুদ্ধে সরব হন ছ'বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম। প্রি-কোয়ার্টার ফাইনালে তিনটির মধ্যে দু'রাউন্ডে হেরে যান মেরি। ছিটকে যাওয়ার পর এই কিংবদন্তি বক্সার বলেছিলেন এই সিদ্ধান্ত আমার বোধগম্য নয়। পাশাপাশি তাঁর প্রশ্ন তুলেছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি'র দিকেও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications