প্রয়াত ঋষি কাপুরকে শ্রদ্ধা রেস্টলিং মহাতারকার, জেনে নিন সেই ব্যক্তির নাম

প্রয়াত ঋষি কাপুরকে শ্রদ্ধা রেস্টলিং মহাতারকার, জেনে নিন সেই ব্যক্তির নাম

মাত্র ৬৭ বছর বয়সে এক মহান অভিনেতাকে হারিয়েছে বলিউড। ক্যানসার কেড়ে নিয়েছে প্রাণবন্ত ঋষি কাপুরের প্রাণ। তাঁর প্রয়াণে শোকে বিহ্বল দেশ। শোকের আবহ যে বিশ্বের বিভিন্ন প্রান্তে, তা কিন্তু স্পষ্ট। ঋষি কাপুরের প্রয়াণে শোক প্রকাশ করেছেন ডব্লুউডব্লুউই মহাতারকা জন সিনাও।

প্রয়াত ঋষি কাপুর

প্রয়াত ঋষি কাপুর

দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তীব্র শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে বুধবার মুম্বইয়ের হাসপাতালেও ভর্তি হয়েছিলেন অভিনেতা ঋষি কাপুর। তবে শেষরক্ষা হয়নি। অভিনেতা ইরফান খানের পথেই পাড়ি দেন ববি, হ্যাম কিসি সে কম নেহি, প্রেম রোগ, মেরা নাম জোকার, কর্জ, বোল রাধা বোলের মতো জনপ্রিয় সিনেমা উপহার দেওয়া ভার্সেটাইল অভিনেতা। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই লেজেন্ড।

ক্রীড়া মহলের শোক

ক্রীড়া মহলের শোক

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর থেকে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি থেকে প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিং, বীরেন্দ্র শেহওয়াগ, ঋষি কাপুরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রত্যেকে। টেনিস তারকা সানিয়া মির্জা, ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালও ভারতীয় সিনেমার লেজেন্ডকে সম্মান জানিয়েছেন।

শ্রদ্ধা জন সিনার

শ্রদ্ধা জন সিনার

হয়তো কোনওদিনই যোগাযোগ হয়নি, হয়তো চেনেনও না, হয়তো বা চেনেন, সেসব বিতর্ককে কার্যত উড়িয়ে প্রয়াত বলিউড অভিনেতা ঋষি কাপুরকে শ্রদ্ধা জানালেন ডব্লুউডব্লুউই মহাতারকা তথা হলিউড অভিনেতা জন সিনা। ইনস্টাগ্রামে ভারতীয় লেজেন্ডের বিরাট বড় ছবি দিয়েছেন জন।

এই প্রথম নয়

এই প্রথম নয়

এমন ঘটনা প্রথম নয়। ২০১৯ সালে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন জন সিনা। পরে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, কমেডিয়ান কপিল শর্মা এবং গায়ক ডালের মেহেন্দির ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ডব্লুউডব্লুউই মহাতারকা তথা হলিউড অভিনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+